× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেনো১৪ ফাইভজিতে গিফটস অফার নিয়ে এলো অপো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৮ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৮ এএম

রেনো১৪ ফাইভজিতে গিফটস অফার নিয়ে এলো অপো

বাংলাদেশি ক্রেতাদের জন্য আকর্ষণীয় নতুন অফার নিয়ে এসেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। রেনো১৪ ফাইভজি কিনলেই থাকছে গ্যারান্টেড উইন অফার। গত ০১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রত্যেক ক্রেতা তাদের নতুন স্মার্টফোনের সাথে এক্সক্লুসিভ পুরস্কার পাবেন; যা গত কয়েকবছরের অফারগুলোর তুলনায় এটিকে আরও বেশি ক্রেতাবান্ধব ও আকর্ষণীয় করে তুলেছে। 

এই অফারের অংশ হিসেবে, প্রতিটি রেনো১৪ ফাইভজির ক্রেতা ৯,৩৮৮ টাকা সমমূল্যের সুবিধা পাবেন। এরমধ্যে রয়েছে অনবদ্য সাউন্ডের জন্য অপো এনকো বাডস৩ প্রো, প্রিমিয়াম সুবিধার সাথে এক্সক্লুসিভ ভিআইপি কার্ড এবং ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা। এছাড়া, ক্রেতারা আরও পাবেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, অপো সার্ভিস সেন্টারে প্রায়োরিটি সার্ভিস এবং সুরক্ষার অংশ হিসেবে একটি ফ্রি প্রোটেকটিভ ফিল্ম ও ফোন কেস। একইসাথে থাকছে, আকর্ষণীয় ছাড়ে অ্যাকসেসরিজ কেনার সুবিধা সহ লিকুইড অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ড্যামেজের ক্ষেত্রে এক বছরের ফ্রি কাভারেজ। এসব সুবিধা নিশ্চিত করে যে, প্রত্যকে ক্রেতা কেবল একটি সর্বাধুনিক এআই স্মার্টফোনই পাচ্ছেন না; লাইফস্টাইলকে সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করবে এমন একটি পূর্ণাঙ্গ সুবিধাও পাচ্ছেন। 

এ বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, অপোতে, আমাদের প্রতিশ্রুতি কেবল স্মার্টফোন নিয়ে আসার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আমরা প্রত্যেক ক্রেতাকে মূল্যায়ন করতে চাই। এই  গিফটস অফার আমাদের ক্রেতাদের জন্য নিয়ে আসা হয়েছে, যেন তারা রেনো১৪ ফাইভজির সাথে আরও বেশকিছু সুবিধা গ্রহণ করার সুযোগ পান। শুধু ফোন নয়, আমরা যত্ন, সুবিধা ও সমৃদ্ধ অভিজ্ঞতার একটি পরিপূর্ণ প্যাকেজ নিয়ে এসেছি। উদ্ভাবনী প্রযুক্তি ও গ্রাহক সুবিধার মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের জানাতে চাই যে, ব্র্যান্ড হিসেবে অপো সবার আগে মানুষের প্রতিই গুরুত্বারোপ করে থাকে।

অপো রেনো১৪ ফাইভজি নিজেই একটি অসাধারণ স্মার্টফোন। এটি এখনকার কনটেন্ট ক্রিয়েটর ও ট্রেন্ডসেটারদের বিষয়গুলো বিবেচনা করে তাদের জন্য একটি এআই-নির্ভর ফটোগ্রাফি সহযোগী হিসেবে নিয়ে আসা হয়েছে। এর সর্বাধুনিক এআই ফ্ল্যাশ ফটোগ্রাফি যেকোনো পরিস্থিতিতে নিখুঁত ও প্রাণবন্ত শট ধারণ করতে সক্ষম। এর ৪কে আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি ফিচার ব্যবহারকারীদের অনবদ্য মুহূর্তগুলোকেও ভিডিও হিসেবে ধারণ করে রাখতে পারে। রাতে ফটোগ্রাফির জন্য এআই লো লাইট প্রযুক্তি খুব স্বাভাবিকভাবেই অন্ধকার পরিবেশে সুনির্দিষ্ট, রঙিন এবং পেশাদার মানের ছবি নিশ্চিত করে। কনটেন্ট তৈরি আরও সহজ করতে, ফোনটি এআই এডিটর ২.০ নিয়ে এসেছে, যা ইনটিউটিভ ও ওয়ান-ট্যাপ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ছবিকে স্বয়ংক্রিয়ভাবে নিখুঁত করে তুলবে। এছাড়াও, রেনো১৪ ফাইভজি স্মুথ মাল্টিটাস্কিং পারফরম্যান্স নিশ্চিত করে; যা ব্যবহারকারীদের আধুনিক জীবনের সাথে মানিয়ে নিতে একটি শক্তিশালী, স্টাইলিশ ও নির্ভরযোগ্য ডিভাইসের নিশ্চয়তা দেয়।

এই ক্যাম্পেইনের মাধ্যমে, অপো সৃজনশীলতা বৃদ্ধি করার পাশাপাশি, ভরসাকে বিশেষভাবে পুরস্কৃত করতে চায়। রেনো১৪ ফাইভজি ব্যবহারকারীদের আশেপাশের বিশ্বকে পৃথিবীকে অসাধারণ বিশদভাবে ধারণ করার উপযোগী করে সক্ষম করে তোলে; আর ১০০% উইন গিফটস অফারের মাধ্যমে প্রতিটি কেনাকাটায় ডিভাইসের বাইরেও তাত্ক্ষণিক সুবিধা নিশ্চিত করে। অপো সবসময় উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টির সমন্বয় করেছে। এই উদ্যোগ প্রিমিয়াম প্রযুক্তিকে সকলের জন্য সাশ্রয়ী ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে ব্র্যান্ডের প্রতিশ্রুতিকেই তুলে ধরছে। 

গিফটস অফার সহ অপো রেনো১৪ ফাইভজি এখন বাংলাদেশের সকল অনুমোদিত আউটলেটে পাওয়া যাচ্ছে। ০১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি ইতোমধ্যেই স্মার্টফোন-প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া তৈরি করেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা