× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেসব ফোনে বন্ধ হচ্ছে ইউটিউব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১৪:১৮ পিএম

যেসব ফোনে বন্ধ হচ্ছে ইউটিউব

দেশ-বিদেশের খবর বা নিত্যনতুন তথ্য সংগ্রহ সবকিছুর জন্যই এখন আমাদের প্রধান ভরসা ইউটিউব। এক ক্লিকেই যেখানে সব সমস্যার সমাধান মেলে কিন্তু এবার একটি দুঃসংবাদ এসেছে ইউটিউব ব্যবহারকারীদের জন্য। খুব শিগগিরই কিছু পুরোনো আইফোন মডেলে বন্ধ হতে চলেছে ইউটিউব অ্যাপের পরিষেবা।

প্রযুক্তির উন্নতির সাথে সাথে সফটওয়্যার এবং অ্যাপগুলোও নিজেদের আপডেট করে। ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার যুক্ত হয়, যা পুরোনো মডেলের ফোনগুলোতে অনেক সময় সাপোর্ট করে না।

এ কারণেই ইউটিউব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে শুধু মাত্র iOS 16 বা তার পরবর্তী অপারেটিং সিস্টেমে চলা আইফোনগুলোতেই ইউটিউব অ্যাপ কাজ করবে। এর ফলে, যেসব আইফোনে iOS 16 ভার্সনটি সাপোর্ট করে না, সেগুলোতে ইউটিউব অ্যাপ আর খোলা যাবে না।

এক নজরে দেখে নিন কোন কোন আইফোন মডেলে ইউটিউব অ্যাপ আর সাপোর্ট করবে না:

১. iPhone 6s

২. iPhone 6s Plus

৩. iPhone 7

৪. iPhone 7 Plus

৫. iPhone SE (প্রথম জেনারেশন)

৬. iPod touch 7th Generation

তবে আশার কথা হচ্ছে, সরাসরি অ্যাপ ব্যবহার করতে না পারলেও এই ফোনগুলোতেও ইউটিউব দেখা যাবে। এর জন্য আপনাকে গুগল ব্রাউজারে গিয়ে m.youtube.com/ এই লিংকে প্রবেশ করতে হবে। ব্রাউজারের মাধ্যমে আপনি ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবেন।

উল্লেখ্য, সম্প্রতি হোয়াটসঅ্যাপও একই কারণে অনেক পুরোনো ফোন থেকে তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে। প্রযুক্তির এই দ্রুত বিবর্তনের যুগে পুরোনো ডিভাইসগুলো অনেক সময় নতুন আপডেটের সাথে তাল মেলাতে পারে না, যার ফলস্বরূপ এমন সমস্যা তৈরি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা