তাছলিম সিদ্দিকী
প্রকাশ : ১৭ মে ২০২৫ ১৭:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন, ‘আমি যদি সহজে ইংরেজি বা অন্য কোনো বিদেশি ভাষা শিখতে পারতাম তাহলে আমার কদরটা কতই বেড়ে যেত, কত নতুন বন্ধু বানাতে পারতাম, নতুন মানুষের সাথে মিশতে পারতাম?’
ধরে নিলাম হয়তো আপনি ভেবেছিলেন এবং শুরু করেছিলেন, কিছুদিন চেষ্টাও করেছিলেন, কিন্তু ব্যাকরণ, শব্দভাণ্ডার আর জটিল নিয়ম দেখে হাল ছেড়ে দিয়েছেন! যদি এমনটা হয়ে থাকে, তাহলে আমি বলছি—ভাষা শেখা আর কঠিন নয়, বরং এখন ভাষা শেখার উপায় এতই সহজ যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন!
আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে প্রযুক্তির সাহায্যে শিক্ষার অনেক কিছুই বদলে গেছে। বিশেষ করে ভাষা শেখার ক্ষেত্রে কত যে সুযোগ এসেছে তা বলার বাইরে। এসব সুযোগ এর বেশিরভাগ লাগে না টাকা বা শিক্ষক। শুধু দরকার আপনার ইচ্ছে আর অল্প কিছু অলস সময়। কারন এসব মাধ্যমে অলসতার মধ্যেই আপনার শেখা শেষ হয়ে যাবে। আজকে বলব সেরকমই দুটি মাধ্যম Duolingo ও Falou নিয়ে। এই দুটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ আর এদের শেখার ধাপগুলোকে এত সরল ও মজার করে তুলেছে যে আপনি প্রতিনিয়ত আনন্দ ও মজার ছলে শিখতে পারবেন!
Duolingo:
একটা ভাষা শেখার জন্য কতদিন লাগে? মাস বা বছর? Duolingo বলছে—নিয়মিত অনুশীলন করলে মাত্র কয়েক মাসেই আপনি একটি ভাষায় দক্ষ হয়ে উঠতে পারেন!
এই অ্যাপটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ভাষা শেখাকে গেমের মতো করে সাজিয়েছে। আপনি নতুন শব্দ শিখবেন, বাক্য গঠন শিখবেন, প্রশ্নের উত্তর দেবেন—আর প্রতিটি ধাপে আপনি পয়েন্ট অর্জন করবেন! এর ফলে শেখার আগ্রহ কখনোই কমে না।
এই অ্যাপে বর্তমানে ৪০টিরও বেশি ভাষা শেখার সুযোগ রয়েছে, যার মধ্যে ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জাপানি, কোরিয়ানসহ অনেক ভাষা আছে। আপনি যদি প্রতিদিন ৫-১০ মিনিট সময় দেন, তাহলে ধাপে ধাপে ভাষায় দক্ষ হয়ে উঠতে পারবেন।
Duolingo-এর আরেকটি মজার বিষয় হলো—এটি শেখার জন্য আপনাকে প্রতিদিন উৎসাহিত করে! যদি আপনি নিয়মিত অনুশীলন না করেন, তাহলে তাদের সবুজ পাখি এসে আপনাকে মনে করিয়ে দেবে, "বন্ধু, আজ শেখা হয়নি!" কি মজার না বিষয়টা!!
Falou:
নতুন ভাষা শেখার পর যদি উচ্চারণ ঠিক না থাকে, তাহলে তো কেউ বুঝতেই পারবে না আপনি কী বলতে চাইছেন!
এখানেই Falou আসে তার ম্যাজিক নিয়ে। এটি আপনাকে সরাসরি কথা বলার অনুশীলনের সুযোগ দেয়, যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে ভাষাটি ব্যবহার করতে পারেন।
এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো—আপনি নেটিভ স্পিকারদের সাথে ভার্চুয়াল কথোপকথনের অভিজ্ঞতা পেতে পারেন। এর মাধ্যমে আপনি বাস্তব জীবনে ভাষা ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তাছাড়া, Falou আপনাকে উচ্চারণের উপর একটি ফলাফল দেয়, যাতে আপনি আরও শুদ্ধভাবে কথা বলতে শিখতে পারেন।
তো, কি ভাবছেন? এখনও বসে থাকবেন হাত গুটিয়ে? দুটি এপই বিনামূল্যে ব্যবহার যোগ্য এবং যন্ত্র হিসেবে আপনার হাতের ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোনটি দরকার আর আপনার আগ্রহ। এবার ভাষা শেখার নতুন জগতে প্রবেশ করুন!
প্রতিনিয়ত এই দুইটি অ্যাপ ভাষা চাহিদার উপর ভিত্তি করে শেখার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। সুতরাং যদি আপনি নতুন ভাষা শিখতে চান, তাহলে Duolingo ও Falou আপনার জন্য আদর্শ!
Google Play Store-এ যান, Duolingo ও Falou ডাউনলোড করুন, আর ভাষা শেখার নতুন যাত্রা শুরু করুন!