× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফল্য

সাইবার নিরাপত্তায় হ্যাকার শুভন, মিলল স্বীকৃতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৫ ১৬:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মাত্র ১৭ বছর বয়সেই বৈশ্বিক প্রযুক্তি জগতে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন বাংলাদেশের এক প্রতিভাবান তরুণ মো. শারিয়ার শাহনেওয়াজ শুভন, যিনি অনলাইনে পরিচিত ‘shuvonsec’ নামে। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ছোট্ট একটি শহর থেকে উঠে আসা এই তরুণ ইতোমধ্যে নাসা, মেটা, সনি, অ্যামাজন, গুগল ও অলস্টেটের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাইবার দুর্বলতা চিহ্নিত করে তাদের নিরাপত্তা জোরদারে সহায়তা করেছেন।

বর্তমানে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব সাইবারজায়াতে তথ্যপ্রযুক্তি বিষয়ে ডিপ্লোমা করছেন শুভন। একদিকে যেমন চলছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, অন্যদিকে বাস্তব জীবনের সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায়ও তিনি সরব। ইতোমধ্যে নাসার কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন, আর মেটার বিজ্ঞাপন অবকাঠামোতে দুর্বলতা শনাক্ত করে Bug Bounty রিপোর্টেও স্থান করে নিয়েছেন।

শুভনের সাইবার নিরাপত্তায় অবদান শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়। HackerOne-এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও অ্যামাজনের বাগ বাউন্টি প্রোগ্রামে অংশ নিয়ে কার্যকর অবদান রেখেছেন তিনি।

তবে শুভনের লক্ষ্য শুধু নিজেকে দক্ষ করে তোলা নয়। তিনি চান যেন অন্যরাও সাইবার নিরাপত্তা শিখতে পারে সহজে ও নিঃশুল্কে। নিজের ওয়েবসাইট ও GitHub রিপোজিটরিতে তিনি নিয়মিত শেয়ার করেন হ্যাকিং রোডম্যাপ, পে-লোড লাইব্রেরি এবং চেকলিস্ট, যা নতুনদের জন্য কার্যকর একটি শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

তার জীবনদর্শন, ‘আমি শেখার জন্য হ্যাক করি, হ্যাক করার জন্য শিখি না’Ñ এই বক্তব্যই যেন তুলে ধরে তার হাতে-কলমে শেখার প্রতি অঙ্গীকার।

বিশ্ব যখন দিনে দিনে আরও বেশি ডিজিটাল ঝুঁকির মুখোমুখি হচ্ছে, তখন শুভনের মতো তরুণ নৈতিক হ্যাকারদের ভূমিকা হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা