× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইফোনের যেসব মডেলে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৫ ২২:৪২ পিএম

আইফোনের যেসব মডেলে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ

পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। ৫ মে থেকে আইওএস ১৫.১ অপারেটিং সিস্টেমসহ আগের কোনো সংস্করণে চলা আইফোনে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। এর ফলে পুরোনো বিভিন্ন মডেলের আইফোন থেকে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করা যাবে না।

আইফোনের মডেল বেশি পুরোনো হয়ে গেলে হালনাগাদ সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম সমর্থন করে না। এর ফলে আইফোনগুলোতে হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণও ব্যবহার করা যায় না। হোয়াটসঅ্যাপের নতুন এ সিদ্ধান্তের ফলে আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস মডেলের আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণগুলোতে যুক্ত হওয়া বিভিন্ন প্রযুক্তি পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম সমর্থন করে না। তাই পুরোনো মডেলের আইফোনে অপারেটিং সিস্টেম হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস মডেল ২০১৬ সাল থেকে আর তৈরি করে না অ্যাপল। শুধু তা–ই নয়, নতুন প্রযুক্তি যুক্ত না করার পাশাপাশি নিরাপত্তাও হালনাগাদ করে না প্রতিষ্ঠানটি। তাই চাইলেও এই তিনটি মডেলের আইফোনে অপারেটিং সিস্টেম হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, পুরোনো যন্ত্রগুলোতে নিরাপদে হোয়াটসঅ্যাপ চালানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তির অভাব থাকতে পারে। বর্তমানে আইওএস ১২ অপারেটিং সিস্টেমের পরবর্তী সব সংস্করণে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। নতুন সিদ্ধান্তের ফলে ১৫.২ থেকে পরবর্তী অপারেটিং সিস্টেমে চলা আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

সূত্র: ডেইলি মেইল

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা