× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফল্য

শাহেদা মুস্তাফিজ : বাংলাদেশের প্রোগ্রামিংয়ে নারীদের অগ্রদূত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ২২:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণের পথিকৃৎ হিসেবে যার নাম প্রথমেই উঠে আসে, তিনি শাহেদা মুস্তাফিজ। ১৯৪৯ সালে জন্ম নেওয়া এ প্রতিভাবান নারী প্রোগ্রামার অর্থনীতিতে পড়াশোনা করেও প্রযুক্তির জগতে নিজের স্থান করে নিয়েছেন। সে সময় দেশে কম্পিউটার সায়েন্সের কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না, তবু তিনি নিজের অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে এ খাতে প্রবেশ করেন।

শাহেদা মুস্তাফিজ যুক্তরাষ্ট্রের এনসিআর করপোরেশনে সফটওয়্যার আর্কিটেকচারে এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৭৬ সালে এনসিআর বাংলাদেশের সিস্টেমস ম্যানেজার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। এরপর তিনি লিডস করপোরেশনে ২২ বছর কাজ করেন, যেখানে তিনি ব্যাংকিং সফটওয়্যার ‘এনসিআর ব্যাংক’ (পরে ‘পিসি ব্যাংক’) তৈরি করেন, যা দেশের ব্যাংকিং খাতের অটোমেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১৯৯৮ সালে তিনি নিজস্ব প্রতিষ্ঠান ‘প্রবিতি সিস্টেমস লিমিটেড’ প্রতিষ্ঠা করেন, যা দেশের সফটওয়্যার রপ্তানিতে উল্লেখযোগ্য অবদান রাখে। এ ছাড়া তিনি কানাডার ‘টোয়েন্টি-টোয়েন্টি টেকনোলজিস ইনকরপোরেটেড’-এর বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক এবং যুক্তরাষ্ট্রের ‘ই-টেকনোলজিকস ইনকরপোরেটেড’-এর বাংলাদেশ শাখার নির্বাহী সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি হাসপাতাল অটোমেশন সফটওয়্যার নিয়ে কাজ করছেন, যার মাধ্যমে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা এবং হিসাব ব্যবস্থাপনায় উন্নতি সাধিত হচ্ছে। তিনি নারীদের তথ্যপ্রযুক্তি খাতে আগ্রহী করতে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেছেন এবং মেন্টরিং ও টেকনিক্যাল সাপোর্ট প্রদান করেছেন।

৭৬ বছর বয়সেও তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তার ছেলে রিদওয়ান মুস্তাফিজের সফটওয়্যার প্রতিষ্ঠান ‘রাইট সলিউশন’-এর সফটওয়্যার বিভাগের উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। শাহেদা মুস্তাফিজের জীবন ও কর্ম প্রমাণ করে অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা