প্রবা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৫:৪৫ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ১৬:৩৪ পিএম
নতুন ফিচারে ফেসবুক ডেটিং অ্যাপ ব্যবহারকারীকে ছবিযুক্ত আইডি কার্ড বা ভিডিও সেলফি সরবরাহ করতে হবে। ছবি : সংগৃহীত
‘ফেসবুক ডেটিং’ সেবার জন্য বয়স যাচাইয়ের ফিচার যুক্ত করল মেটা।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইয়োটি’-এর সহযোগিতায় এই ফিচার যুক্ত করেছে তারা।
প্রতিষ্ঠানটি ৩ বছর আগে প্রথমবার যুক্তরাষ্ট্রে ‘ফেসবুক ডেটিং’ অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অ্যাপটিতে যুক্ত হতে হলে একজন ব্যবহারকারীকে কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে। কিন্তু এই বয়স যাচাইয়ের কোনো টেকসই পদ্ধতি এতদিন চালু করতে পারেনি মেটা।
নতুন ফিচারে একজন ব্যবহারকারীকে ছবিযুক্ত আইডি কার্ড বা ভিডিও সেলফি সরবরাহ করতে হবে।
পরে ইয়োটির অ্যালগরিদমে ফেসিয়াল ফিচারের মাধ্যমে বয়সের সত্যতা যাচাই করা হবে। একবার যাচাই প্রক্রিয়া শেষ হলে ব্যবহারকারী তথ্যগুলো ডিলিট করে দিতে পারবে। অর্থাৎ ব্যবহারকারীর এ ধরনের ডেটা মেটা তার সার্ভারে রাখবে না।
যদিও বয়স অনুমানের সঙ্গে জড়িত এ ধরনের সফটওয়্যারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে মেটা তাদের অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছিল।