প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ২০:৪০ পিএম
ছবি : সংগৃহীত
সাধারণত প্রতিবছরের আগস্ট মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উন্মুক্ত করে গুগল। তবে গুগল এবার নির্ধারিত সময়ের আগেই অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করবে। খবর গ্যাজেটস৩৬০।
স্পেনের বার্সেলোনায় সম্প্রতি অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম বিভাগের প্রেসিডেন্ট সমীর সমর জানিয়েছেন, আগামী জুনেই অ্যান্ড্রয়েড ১৬ উন্মুক্ত করা হতে পারে।
সমীর সমর জানান, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম নির্ধারিত সময়ের আগেই উন্মুক্তের পরিকল্পনা করা হয়েছে। সফটওয়্যার উন্নয়নের গতি বাড়াতে নতুন এক পদ্ধতিতে কাজ করছে গুগল, যা সময় বাঁচানোর পাশাপাশি সফটওয়্যারকে আরও স্থিতিশীল করবে।
গুগল ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের দ্বিতীয় ডেভেলপার বেটা সংস্করণ প্রকাশ করেছে।