× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্টফোনে প্রতারণামূলক বার্তা শনাক্তে গুগলের নতুন এআই টুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ২০:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে। এবার গুগল মেসেজেস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে 'স্ক্যাম ডিটেকশন' নামক নতুন একটি ফিচার চালু করেছে, যা ব্যবহারকারীদের প্রতারণামূলক বার্তা থেকে সুরক্ষা দেবে। এই প্রযুক্তি সন্দেহজনক বার্তা শনাক্ত করে তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীকে সতর্ক করবে, ফলে স্মার্টফোন ব্যবহারকারীরা প্রতারকদের পাঠানো বার্তা থেকে নিরাপদ থাকতে পারবেন।

গুগলের মতে, প্রতারকরা প্রথমে সাধারণ বার্তা পাঠিয়ে আস্থা অর্জন করে পরে ধাপে ধাপে প্রতারণার ফাঁদে ফেলে। নতুন এই প্রযুক্তি ব্যবহারকারীর কাছে আসা কোনো বার্তা স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করবে এবং সন্দেহজনক বার্তা শনাক্ত হলে তা ব্যবহারকারীকে সতর্ক করবে। ব্যবহারকারী চাইলে বার্তাটি উপেক্ষা করতে বা প্রেরককে রিপোর্ট ও ব্লক করতে পারবেন।

গুগল মেসেজেসের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক আলবার্তো পাস্তোর নিয়েতো জানান, ‘প্রথাগত স্প্যাম সুরক্ষা প্রযুক্তি মূলত বার্তা পাঠানোর আগেই কাজ করে। কিন্তু নতুন ধরনের প্রতারণা কথোপকথনের মাঝখানে বিপজ্জনক হয়ে ওঠে এবং ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি করেছি, যা কথোপকথনের ধরন বিশ্লেষণ করে সন্দেহজনক বার্তাগুলো শনাক্ত করতে পারবে এবং তাৎক্ষণিক সতর্ক করবে। এ প্রক্রিয়ায় ব্যবহারকারীর গোপনীয়তাও অক্ষুণ্ন থাকবে।’

এই স্ক্যাম ডিটেকশন ফিচার মূলত কন্ট্যাক্ট তালিকার বাইরে থাকা নম্বর থেকে আসা সন্দেহজনক বার্তাগুলো শনাক্ত করবে এবং ব্যবহারকারীকে সতর্ক করবে। ব্যবহারকারীরা চাইলে এটি স্প্যাম সুরক্ষা সেটিংস থেকে বন্ধও করতে পারবেন। বর্তমানে, এই সুবিধাটি শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় ইংরেজি ভাষায় বার্তা আদান-প্রদান করা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা