মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১৫:২৭ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫ ১৫:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
২০২৫ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC) গুগল দুটি গ্লোবাল মোবাইল (GLOMO) অ্যাওয়ার্ড জিতেছে। এই বছরের GLOMO অ্যাওয়ার্ডে আবারও নিজেদের আধিপত্য ধরে রেখেছে টেক জায়ান্ট গুগল। যার মধ্যে রয়েছে ‘Smartphone of the Year’ এবং ‘Breakthrough Device Innovation’ পুরস্কার।
পিক্সেল ৯ প্রো: স্মার্টফোন অব দ্য ইয়ার
গুগলের পিক্সেল ৯ প্রো এবার ‘Smartphone of the Year’ হিসেবে নির্বাচিত হয়েছে। এটি গুগলের পিক্সেল সিরিজের ধারাবাহিক সাফল্য। গত বছর Pixel 8 Series এর মাধ্যমে গুগল একই পুরস্কার অর্জন করেছিল। পিক্সেল ৯ প্রো তার অসাধারণ ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং দুর্দান্ত ক্যামেরা প্রযুক্তির কারণে বিচারকদের প্রশংসা অর্জন করেছে। গুগলের নিজস্ব চিপসেটের ব্যবহারের ফলে এটি আরও স্মার্ট, দ্রুত এবং কার্যকরী হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা আধুনিক মোবাইল প্রযুক্তির অভিজ্ঞতা পাচ্ছেন।
জেমিনি: ব্রেকথ্রু ডিভাইস ইনোভেশন
গুগলের জেমিনি (Gemini) ‘Breakthrough Device Innovation’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। Gemini আধুনিক এআই প্রযুক্তি দিয়ে কাজ করে, যা আরও ব্যক্তিগতকৃত এবং স্মার্ট মোবাইল অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। এই পুরস্কারের মাধ্যমে গুগল আবারও প্রমাণ করল যে, এআই এর মাধ্যমে মোবাইল ডিভাইসে নতুন সম্ভাবনা তৈরিতে তারা নেতৃত্ব দিচ্ছে।
গুগলের শক্তিশালী উপস্থিতি
এই অর্জন গুগলের জন্য একটি বড় মাইলফলক, যা তাদের মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে। গুগলের পিক্সেল সিরিজ এবং জেমিনির মতো উদ্ভাবনগুলি প্রতিষ্ঠানটির ভবিষ্যতের দিকনির্দেশক হিসেবে কাজ করবে।