মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১৪:৪৫ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫ ১৪:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
রিয়েলমি নতুন ‘আল্ট্রা’ ফোন কনসেপ্ট ঘোষণা করেছে, যেখানে ব্যবহারকারীরা ক্যামেরার লেন্স পরিবর্তন করতে পারবেন। ‘এমডব্লিউসি ২০২৫’ সম্মেলনে এই কনসেপ্টটি উন্মোচন করা হয়। ফোনটির প্রোটোটাইপে রয়েছে ‘ইন্টারচেঞ্জঅ্যাবল লেন্স সেটআপ’ এবং ‘প্রোপাইটরি লেন্স মাউন্ট সিস্টেম’, যা ব্যবহারকারীদের ১-ইঞ্চি কাস্টমাইজড সনি সেন্সর দিয়ে সরাসরি ডিএসএলআর লেন্সের সঙ্গে স্মার্টফোন যুক্ত করার সুযোগ দেয়।
ফোনটির ক্যামেরায় ৭৩এমএম পোট্রেট এবং ২৩৪এমএম টেলিফটো লেন্সসহ ১০ গুণ জুমের ক্ষমতা থাকবে, যা মোবাইল ডিভাইসের জন্য দারুণ স্বচ্ছতা প্রদান করবে।
এছাড়া, রিয়েলমি তাদের তিন বছরের কৌশল পরিকল্পনাও ঘোষণা করেছে। কোম্পানিটি ‘মিড থেকে হাইএন্ড’ মার্কেটে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এবং বৈশ্বিক ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে।
এ প্রসঙ্গে রিয়েলমি ভাইস-প্রেসিডেন্ট এবং সিএমও চেজ জু বলেন, ‘প্রবৃদ্ধির এই নতুন সময়ে, টেকসই অর্জনে আমরা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী উপযোগী উদ্ভাবনে প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আমাদের নতুন কৌশলগত পরিকল্পনায় শুধুমাত্র বাজার সম্প্রসারণেই গুরুত্ব দেওয়া হচ্ছে না; বরং প্রযুক্তির জনপ্রিয়তার মাধ্যমে তা তরুণ প্রজন্মের ক্ষমতায়নের চেষ্টা করা হচ্ছে। আমরা প্রযুক্তিখাতে প্রতিনিয়ত প্রযুক্তি ব্যবহারকারীদের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।’
এই কৌশল পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহারকারীদের অসাধারণ অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে রিয়েলমি ৩টি সিগনেচার প্রোডাক্টের গ্লোবাল পজিশনিং ঘোষণা করেছে।
জিটি সিরিজ- এটি ‘নেক্সট-লেভেল পারফরম্যান্স ফ্ল্যাগশিপ উইথ এআই’ হিসেবে বিবেচিত। এই ফোনটি ব্যবহারকারীদের দিচ্ছে- অসাধারণ গেমিং অভিজ্ঞতা, সর্বাধুনিক এআই টেকনোলজি এবং আল্ট্রা-ক্লিয়ার ইমেজিং; যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এরপর রয়েছে, নাম্বার সিরিজ- এটি পরিচিচিত ‘নেক্সট-জেন পারফরম্যান্স অ্যান্ড ক্যামেরা’ হিসেবে, যেটি নির্বিঘ্নভাবে শক্তিশালী পারফরম্যান্স, অসাধারণ ইমেজিং সক্ষমতা, মুগ্ধকর ডিজাইন সহ দারুণ সব প্রযুক্তির সমন্বয়ে তরুণদের প্রতিদিনের কাজ ও গেমিং উপভোগের সুযোগ করে দিচ্ছে।
এছাড়া ‘সি সিরিজ’ ‘বেটার টেক ফর ইয়ুথ’ ভাবনা সঙ্গে নিয়ে দীর্ঘস্থায়ী ও নির্বিঘ্ন সার্ভিসের প্রতিশ্রুতি দেয়, যা একই দামের মার্কেটের অন্য স্মার্টফোনগুলোতে পাওয়া প্রায় অসম্ভব।
রিয়েলমি তাদের স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার এবং তাদের ‘নেক্সট এআই’ উদ্যোগের মাধ্যমে, এআই ইমেজিং, এআই ইফিশিয়েন্সি এবং এআই গেমিং-এর মতো প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে। কোম্পানিটি আগামী তিন বছরে ১০০ মিলিয়ন এআই স্মার্টফোন বাজারে সরবরাহের লক্ষ্য রেখেছে।