× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোয়াটসঅ্যাপ আনল নতুন পেমেন্ট ফিচার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১৩:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগেই পেমেন্ট ফিচার চালু করেছিল হোয়াটসঅ্যাপ, এবার সেই ফিচারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে মেটা মালিকানাধীন অ্যাপটি। নতুন পেমেন্ট ফিচারের ফলে লেনদেন আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে এবং এটি গুগল পে ও ফোন পে এর শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে।

জানা গেছে, হোয়াটসঅ্যাপ ‘ইউপিআই লাইট’ নামক একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে। ছোটখাটো লেনদেনের জন্য পিন প্রয়োজন হবে না। এর ফলে, খুব অল্প সময়ে টাকা পাঠানো সম্ভব হবে। এ ফিচারটি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং শিগগিরই সবার জন্য এটি উন্মুক্ত করা হবে।

এছাড়াও আরও একটি ফিচার আসছে হোয়াটসঅ্যাপে। সেটি হলো অডিও মেসেজ ট্রান্সলেশন। আগেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছিল। এবার সবাই এই ফিচারের সুবিধা পাবেন। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে অডিও মেসেজ লিখিত টেক্সটের চেহারা দেবে নতুন ফিচার। কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা