× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৩:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আগামী পাঁচ বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫-এ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস লি গত রবিবার এ ঘোষণা দেন। এই বিনিয়োগের উদ্দেশ্য শুধু স্মার্টফোনই নয়, বরং এআই-চালিত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল ডিভাইস তৈরি করার লক্ষ্যে কাজ করছে অনার।

এই বিষয়ে প্রধান নির্বাহী জেমস লি বলেন, ‘এআই প্রযুক্তি শুধু স্মার্টফোনেই সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য ডিভাইসেও এর ব্যবহার করা হবে এবং অনার সেই সুযোগকে কাজে লাগাতে চায়।’

এছাড়া, অনার সম্প্রতি শেয়ারহোল্ডার পুনর্গঠন সম্পন্ন করেছে, যা আইপিও (প্রাথমিক শেয়ার ছাড়) এর দিকে একটি পদক্ষেপ বলে মনে হচ্ছে, যদিও কোম্পানিটি এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করেনি। 

এমন এক সময় এই উদ্যোগটি এসেছে, যখন চীনে এআই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে। বিশেষ করে ডিপসিকের কম খরচের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তি তৈরি বিভিন্ন প্রতিষ্ঠানকে এআই নিয়ে আরও গবেষণায় উৎসাহিত করছে।  

গত বছর চীনের স্মার্টফোন বাজারে অনার দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে আসে। বর্তমানে ১৪ দশমিক ৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করছে। অনারের মূল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হুয়াওয়ে ও ভিভো গত বছর চীনের স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।  

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণা ও উন্নয়ন তহবিল, কর ছাড় এবং বিদেশে সম্প্রসারণের জন্য শেনজেন স্থানীয় সরকার থেকে উচ্চপর্যায়ের সহায়তা পাচ্ছে অনার।

বিশেষজ্ঞরা মনে করছেন, এআই-চালিত ডিভাইস তৈরিতে বিশাল বিনিয়োগ অনারকে প্রতিযোগিতায় বাড়াতি সুবিধা দেবে। বিশ্ববাজারে অনারের এআই-নির্ভর ডিভাইসের ভবিষ্যৎ কেমন হবে, সেটি এখন দেখার বিষয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা