× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার স্নোডেন ও অ্যাসাঞ্জকে নিয়ে জরিপ মাস্কের

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১১:২২ এএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৩:১৩ পিএম

ইলন মাস্ক। ছবি; সংগৃহীত

ইলন মাস্ক। ছবি; সংগৃহীত

এবার এডওয়ার্ড স্নোডেন ও উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্র সরকারের ক্ষমা করা উচিত কিনা তা জানতে জরিপ চালু করেছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক।

এনডিটিভি জানিয়েছে,  রবিবার (৪ ডিসেম্বর) সকালে ৮ টার দিকে তিনি টুইটারে এ পোল চালু করেন। 

এতে তিনি লেখেন, 'আমি কোনো মতামত প্রকাশ করছি না। তবে আমি এই জরিপ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছি। অ্যাসাঞ্জ ও স্নোডেনকে কি ক্ষমা করা উচিত?'

অ্যাসাঞ্জ ও স্নোডেন উভয়ই যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা বাহিনীর মিথ্যে ও নজরদারির গোপনীয় সংবেদনশীল তথ্য ফাঁস করার পর থেকে নির্বাসিত জীবনযাপন করছেন।

বর্তমানে জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে তার প্রত্যর্পণকে আটকানোর চেষ্টা করছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনকে সেপ্টেম্বরে ভ্লাদিমির পুতিন রাশিয়ার নাগরিকত্ব প্রদান করেন। গতকাল স্নোডেন রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন বলেও জানা যায়।

এ পোল পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই এতে ভোট পড়েছে ৫ লাখ ৬০ হাজারের বেশি। আর বেশিরভাগ ব্যবহারকারীই ইতিবাচক ভোট দিয়েছেন। ৭৯ দশমিক ৮ শতাংশের বেশি মানুষই তাদের ক্ষমা করার পক্ষে তাদের ভোট দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা