× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনস্টাগ্রাম রিলস নিয়ে আসছে স্বতন্ত্র অ্যাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইনস্টাগ্রাম তাদের জনপ্রিয় শর্ট ভিডিও ফিচার 'রিলস'কে আলাদা অ্যাপ হিসেবে চালু করার পরিকল্পনা করছে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এ বিষয়ে কর্মীদের জানিয়েছেন বলে তথ্যসূত্রের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ইনফরমেশন। খবর রয়টার্স।

মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম, যুক্তরাষ্ট্রে টিকটকের অনিশ্চিত অবস্থানকে কাজে লাগিয়ে টিকটকের মতোই ভিডিও স্ক্রলিং অভিজ্ঞতা দিতে চায়। তবে মেটা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে মেটা 'এডিটস' নামের একটি ভিডিও এডিটিং অ্যাপ উন্মোচন করে, যা টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের জনপ্রিয় অ্যাপ 'ক্যাপকাট'-এর প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, মেটা ২০১৮ সালে ‘লাসো’ নামে একটি স্বতন্ত্র ভিডিও-শেয়ারিং অ্যাপ চালু করেছিল, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী হওয়ার লক্ষ্য নিয়েই বাজারে এসেছিল। তবে জনপ্রিয়তা না পাওয়ায় পরবর্তীতে সেটি বন্ধ করে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা