× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআই প্রযুক্তি যুক্ত করছে বিক্রয় ডট কম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম তাদের প্ল্যাটফর্মে নতুন ও উন্নত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে। যা বেচা-কেনাকে আরও সহজ এবং সুবিধাজনক করবে। ফলে আগামীতে কোনো পণ্য বা সেবার বিবরণ লিখার সময় ব্যবহারকারীরা এআই প্রযুক্তির সাহায্য নিতে পারবেন।

পণ্যের স্পেসিফিকেশন ও অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হবে এবং প্রতিটি বিজ্ঞাপন এআই অ্যাসিস্ট্যান্ট দ্বারা পর্যালোচনা করা হবে। এর ফলে, সন্দেহজনক এবং অবৈধ পণ্যের বিজ্ঞাপন দ্রুত শনাক্ত করা যাবে এবং প্রতারণা প্রতিরোধ করা সম্ভব হবে।

এই বিষয়ে বিক্রয় ডট কমের হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, ‘বিক্রয় সবসময় ব্যবহারকারীদের নিরাপদ ও সুবিধাজনক কেনা-বেচার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্ল্যাটফর্মকে আরও সুরক্ষিত এবং ব্যবহারকারী-বান্ধব করার বদ্ধপরিকর চিন্তা থেকেই এআই প্রযুক্তি যুক্ত করার এই সিদ্ধান্ত। নতুন এআই ফিচারগুলোর সুবিধা নিয়ে ব্যবহারকারীরা খুব কম সময়ে এবং স্বাচ্ছন্দ্যে ক্রয়-বিক্রয় করতে সক্ষম হবেন। এটা একদিকে যেমন বিক্রেতাদের জন্য বিজ্ঞাপন পোস্ট করার কাজকে আরও সহজ করে তুলবে, তেমনি ক্রেতাদের জন্য পণ্যের সঠিক বিবরণ দেখে বুঝেশুনে কিনতে সহায়তা করবে। এতে প্রতারণার ঝুঁকি বহুগুণে কমে যাবে এবং নিরাপদ বেচা-কেনার পরিবেশ তৈরি হবে।

বিক্রয় ডটকম জানায়, এআই প্রযুক্তির এই সংযোজন অনলাইন ট্রেডিং-এ সম্ভাবনার নতুন দ্বার খুলে দিবে এবং বাংলাদেশের ক্লাসিফাইড সেক্টরে নতুন মাত্রা যোগ করবে। এআই সংযুক্তির মাধ্যমে বিক্রয় নিঃসন্দেহে আরও কার্যকর ও সহজবোধ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে, যা ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিরবচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা