× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলিবাবা উন্মোচন করলো ভিডিও ও ছবি তৈরির এআই মডেল ‘ওয়ান’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিডিও এবং ইমেজ জেনারেশন প্রযুক্তি মডেল ‘ওয়ান ২.১’ আনল আলিবাবা। চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা এই মডেলটি ওপেন সোর্স হিসেবে জনসাধারণের ব্যবহারের জন্য চালু করেছে। এর আগে মডেলটি সীমিত পরিসরে ডেভেলপারদের জন্য চালু করা হয়েছিল।আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকেই এই মডেলটি ব্যবহার করা যাবে। আলিবাবার এই পদক্ষেপ সম্ভবত এই মডেলের গ্রহণযোগ্যতা বাড়াবে এবং এআই খাতে প্রতিযোগিতাকে আরও তীব্র করবে। খবর রয়টার্স

মডেলের সংস্করণ ও সক্ষমতা

আলিবাবা ‘ওয়ান ২.১’ মডেলের চারটি সংস্করণ প্রকাশ করেছে। টি২ভি ১.৩ বি, টি২ভি ১.১৪ বি, আই২ভি ১৪ বি–৭২০পি এবং আই২ভি ১৪ বি–৪৮০পি টি২ভি ১.৩ বি।

এই সংস্করণগুলো টেক্সট এবং ইমেজ ইনপুট থেকে ছবি ও ভিডিও তৈরি করতে সক্ষম। ‘১৪ বি’ নির্দেশ করে যে, এই সংস্করণগুলো ১৪ বিলিয়ন প্যারামিটার গ্রহণ করতে পারে, যার ফলে আরও বেশি ইনপুট প্রসেস করতে এবং সঠিক ফলাফল প্রদান করতে সক্ষম। 

গবেষক এবং বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত

বিশ্বব্যাপী একাডেমিক, গবেষণা ও বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য এই মডেলগুলো এখন আলিবাবার ক্লাউড প্ল্যাটফর্ম ‘মডেলস্কোপ’ ও ‘হাগিংফেসএ’ পাওয়া যাবে।

মডেলের জনপ্রিয়তা ও সাফল্য

গত জানুয়ারি মাসে আলিবাবা ‘ওয়ান ২.১’ মডেলটি উন্মোচন করে এবং পরে এর নাম সংক্ষেপে ‘ওয়ান’ রাখা হয়। এই মডেলটি অত্যন্ত বাস্তবসম্মত ভিজ্যুয়াল তৈরির ক্ষমতার জন্য ব্যাপক প্রশংসিত হয়েছে। কোম্পানি দাবি করেছে, তারা ‘ভিবিবেঞ্চ’ নামের একটি সূচকে ভিডিও জেনারেটিভ মডেলের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। আলিবাবার মডেলটি মাল্টি-অবজেক্ট ইন্টারঅ্যাকশনসহ অন্যান্য কার্যক্রমে প্রথম স্থানে রয়েছে।

আলিবাবার ভবিষ্যত পরিকল্পনা

এছাড়া, গত মঙ্গলবার আলিবাবা তাদের নতুন রিজনিং মডেল কিউডব্লিউকিউ–ম্যাক্সও উন্মোচন করেছে, যা সম্পূর্ণ উন্মোচনের পর ওপেন সোর্স হিসেবে উন্মুক্ত হবে।

চলতি সপ্তাহে আলিবাবা জানিয়েছে, আগামী তিন বছরের মধ্যে তারা তাদের ক্লাউড কম্পিউটিং এবং এআই অবকাঠামো উন্নয়নে ৩৮০ বিলিয়ন ইউয়ান (প্রায় ৫২ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে। এই বিপুল বিনিয়োগ আলিবাবার কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নেতৃত্বস্থানে আসার উচ্চাকাঙ্ক্ষাকে স্পষ্টভাবে প্রতিফলিত করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা