× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেলিগ্রামকে কেন জরিমানা করলো অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অনলাইন নিরাপত্তা সংক্রান্ত তথ্য দিতে দেরি করায় অস্ট্রেলিয়ার ই-সেইফটি কমিশন বার্তা আদানপ্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামকে প্রায় ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার (৬.৪ লাখ মার্কিন ডলার) জরিমানা করেছে। খবর রয়টার্স।

২০২৪ সালের মার্চে ইউটিউব, এক্স, ফেসবুক, টেলিগ্রাম ও রেডিটের কাছে শিশু নির্যাতন ও সহিংস উগ্রবাদ ঠেকাতে নেওয়া পদক্ষেপ নিয়ে জানতে চায় সংস্থাটি। মে মাসের মধ্যে জবাব দিতে বলা হলেও টেলিগ্রাম প্রতিক্রিয়া দেয় অক্টোবরে।

এ বিষয়ে ই-সেইফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট বলেন, ‘অস্ট্রেলিয়ায় স্বচ্ছতা বজায় রাখা বাধ্যতামূলক, এটি ঐচ্ছিক নয়।’ তিনি জানান, টেলিগ্রামের দেরির ফলে অনলাইন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা ব্যাহত হয়েছে।

টেলিগ্রাম দাবি করেছে, তারা আগেই সব প্রশ্নের উত্তর দিয়েছে এবং জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ২০২৪ সালে তাদের সন্ত্রাসবাদবিষয়ক তদন্তগুলোর মধ্যে প্রতি পাঁচটির একটিতে কিশোরদের সংশ্লিষ্টতা ছিল।

বিশ্বব্যাপী টেলিগ্রাম নজরদারির মুখে রয়েছে। ফ্রান্সে প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে অ্যাপে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে তদন্ত শুরু হয়েছে, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ইসেইফটি কমিশন জানিয়েছে, জরিমানা না দিলে টেলিগ্রামের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা