× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্যাবলেট পিসি আনল ওয়ালটন, দাম পড়বে কত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের নতুন ট্যাবলেট পিসি ‘ওয়ালপ্যাড ১০এইচ প্রো ম্যাক্স’ (Walpad 10H Pro Max) বাজারে নিয়ে এসেছে। স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্সের মিশ্রণে তৈরি এই ট্যাবটি গেমিং, মাল্টিটাস্কিং, বিনোদন, অফিসের কাজ এবং অনলাইন ক্লাসের জন্য একদম আদর্শ। ট্যাবটির মূল্য ২৪ হাজার ৫৫০ টাকা, এবং এর সাথে বিনামূল্যে কিবোর্ড ও ফ্লিপ কভার পাওয়া যাচ্ছে।

এই ট্যাবের মেটালিক বডি ন্যানো ম্যাটারিয়ালে তৈরি, এবং এর মাত্র ৭.৮ মিলিমিটার পুরুত্বের কারণে এটি অনেক স্লিম। হেয়ারলাইন ফিনিশিং প্রযুক্তি থাকায় ব্যবহারকারীরা একটি প্রিমিয়াম অনুভূতি পাবেন। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং মালি-জি৫৭ এমসি২ জিপিইউ, যা গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারে দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে।

ওয়ালপ্যাড ১০এইচ প্রো ম্যাক্স ট্যাবটির ১০.৩৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে এবং ফুলএইচডি রেজুলেশন (২০০০ x ১২০০) ফলে ভিজ্যুয়াল অভিজ্ঞতা অনেক প্রাণবন্ত হয়। এছাড়া, এতে ক্যাপাসিটিভ ১০ পয়েন্ট টাচ এবং ইন-সেল ল্যামিনেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা টাচ রেসপন্সকে আরও দ্রুত ও নিখুঁত করে তোলেছে।

ফটোগ্রাফি এবং ভিডিও কলের জন্য এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৮০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট টাইপ-সি পিডি প্লাস ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫.২, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে, এবং এতে হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ রয়েছে। এর ৪টি স্পিকার দুর্দান্ত অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে। এই ট্যাবটি ওয়ালটন প্লাজা এবং ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা