× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে দেখা যাবে ভিডিও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯ পিএম

বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে দেখা যাবে ভিডিও

ইউটিউবে একটু ঢুঁ মেরে আসাটা আমাদের অনেকেরই নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তবে এ ক্ষেত্রে কিছুক্ষণ পরপর বিজ্ঞাপনে বেশ বিরক্ত হয়ে পড়েন। এর মধ্যে কিছু বিজ্ঞাপন আবার স্কিপ করাও যায় না। 

যেসব ব্যবহারকারী বিজ্ঞাপন দেখতে চান না, তাদেরকে এই ঝামেলা থেকে মুক্তির উপায় নিয়ে আসছে জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি। কোনো খরচ ছাড়াই বিজ্ঞাপন ফ্রি ভিডিও দেখতে পারবেন। 

জানা যায়, শিগগিরি ইউটিউব নিয়ে আসছে প্রিমিয়াম লাইট প্ল্যান। তবে এই প্ল্যানে দেখতে পাবেন না কোনো মিউজিক ভিডিও। কিন্তু পডকাস্ট বা নির্দেশমূলক কনটেন্ট দেখা যাবে। যা অস্ট্রেলিয়া, মার্কিন আমেরিকা, জার্মানি ও থাইল্যান্ডে শুরু হচ্ছে। গুগল পরীক্ষামূলকভাবে এই প্ল্যান বাজারে নিয়ে আসছে। তবে আগামীতে আস্তে আস্তে বিশ্বের বাকি দেশগুলোতে শুরু হবে এই পরিষেবা। 

এছাড়াও ইউটিউব নিজেদের রেভিনিউ মডেলকে নতুন করে সাজাতে শুরু করেছে। ইউটিউবে যারা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন তারা যা আয় করেন ভবিষ্যতে সেই আয়ের পরিমাণ বাড়াতে চাইছে ইউটিউব। সেজন্য কেবল বিজ্ঞাপন বাবদ অর্থ থেকে আয় নয় আরও বেশি করে পেইড সাবস্ক্রিপশনের পথেও হাঁটতে চাইছে প্ল্যাটফর্মটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা