× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোয়ালকমে নির্ভরতা কমাতে অ্যাপলের মডেম চিপ উন্মোচন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো অ্যাপল তাদের নিজস্ব ডিজাইন করা মডেম চিপ উন্মোচন করেছে, যা কোম্পানিকে কোয়ালকমের ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। জানা গেছে, নতুন চিপটি আইফোন ১৬ই মডেলে প্রথম ব্যবহার করা হবে। এটি অ্যাপলের সি১ সাবসিস্টেমের অংশ, যেখানে উন্নত প্রসেসর ও মেমোরি প্রযুক্তি সংযুক্ত রয়েছে।

অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট কাইয়ান ড্রান্স জানিয়েছেন, নতুন প্রযুক্তির ফলে আইফোন ১৬ই মডেলের ব্যাটারি জীবন দীর্ঘ হবে, এবং এতে অ্যাপলের সর্বশেষ এআই ফিচার থাকবে।

সি১ সাবসিস্টেমটি ৪-ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত বেজব্যান্ড মডেম ও ৭-ন্যানোমিটার প্রযুক্তির ট্রান্সসিভার ব্যবহার করেছে। 

এটি ৫৫টি দেশের ১৮০টি মোবাইল ক্যারিয়ারের সঙ্গে পরীক্ষা করা হয়েছে। ফলে আইফোন ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো জায়গায় নির্বিঘ্নে নেটওয়ার্ক সংযোগ পেতে সক্ষম হবে।

প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, মডেম চিপ তৈরির প্রক্রিয়া বেশ জটিল। কারণ এটি শতাধিক মোবাইল ক্যারিয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। এখন পর্যন্ত স্যামসাং, মিডিয়াটেক, হুয়াওয়েসহ কয়েকটি প্রতিষ্ঠান সফলভাবে মডেম চিপ তৈরি করতে পেরেছে। এতদিন অ্যাপল কোয়ালকমের চিপ ব্যবহার করত, যা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও উইন্ডোজ ল্যাপটপেও ব্যবহার হয়। তবে এবারই প্রথম অ্যাপল নিজস্ব উন্নত প্রযুক্তি তৈরি করেছে।

নতুন চিপের আরেকটি সুবিধা হলো এটি প্রসেসরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে। উদাহরণস্বরূপ- ইন্টারনেট সংযোগ ধীর হয়ে গেলে ফোনের প্রসেসর সিদ্ধান্ত নিতে পারবে, কোন ডাটা বেশি গুরুত্বপূর্ণ এবং সেটিকে অগ্রাধিকার দেবে। ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতাও উন্নত হবে বলে প্রত্যাশা কোম্পানির। এছাড়া সি১ চিপের মধ্যে নিজস্ব জিপিএস ও স্যাটেলাইট কানেক্টিভিটি রয়েছে। এটি ইন্টারনেট সংযোগ না থাকলেও কার্যকর থাকবে।

কোয়ালকমের মতে, আগামী বছর অ্যাপল তাদের ৮০ শতাংশ মডেম চিপ নিজেই তৈরি করবে। যদিও অ্যাপল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে কোম্পানিটি বলছে, তারা সরাসরি কোয়ালকম বা মিডিয়াটেকের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় না। নিজেদের পণ্যের জন্য বিশেষভাবে ডিজাইন করা প্রযুক্তি তৈরি করতে চায়, যা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।

এদিকে গত বছর স্মার্টফোনের জন্য নিজস্ব চিপসেট তৈরির কথা জানায় চীনের প্রযুক্তি কোম্পানি শাওমিও। একইভাবে এ পদক্ষেপ কোম্পানিকে কোয়ালকম ও মিডিয়াটেকের ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। কোম্পানিটি চলতি বছর এ চিপ দ্বারা চালিত প্রথম স্মার্টফোন উন্মোচন করারও পরিকল্পনা করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা