× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার অনলাইন কেনাকাটা করবে ওপেনএআইয়ের ‘অপারেটর’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এবার ওপেনএআই একটি নতুন টুল নিয়ে এসেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে কেনাকাটা করতে পারবেন। ‘অপারেটর’ নামের এই চ্যাটজিপিটি ফিচারটি ব্যবহারকারীকে ওয়েব ব্রাউজিংসহ যেকোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সাহায্য করবে।

প্রথমবারের মতো যুক্তরাজ্যে চালু করা এই টুলটি ব্যবহারকারীর শপিং তালিকা অনুযায়ী অনলাইনে কেনাকাটা করতে সক্ষম এবং পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর এটি নিজেই সেশন শেষ করে দিতে পারবে।

এছাড়াও, অপারেটরকে কম্পিউটার ইন্টারফেসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা ওয়েবপেজ, মেনু, বাটন, কিবোর্ড, এবং মাউস ব্যবহার করে ওয়েব ব্রাউজিংয়ের কাজগুলো করতে সক্ষম। তবে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় এই টুলটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারবেন।

ওপেনএআই জানিয়েছে, তারা এই টুলটিকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছে যাতে এটি ব্যবহারকারীদের লগইন, আর্থিক তথ্য, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্যও নিরাপদভাবে কাজ করতে পারে। প্রয়োজনে ব্যবহারকারীরা এর মাধ্যমে রেস্তোরাঁ বুকিং বা পরিবহন সেবা যেমন ‘ওপেনটেবল’ বা ‘উবার’ থেকেও সুবিধা নিতে পারবেন।

যুক্তরাজ্যে চ্যাটজিপিটির প্রো শ্রেণির গ্রাহকদের জন্য এ টুলটি চালু করেছে কোম্পানিটি। যার জন্য মাসে দুইশ মার্কিন ডলার গুনতে হবে তাদের।

এ বছরের শুরুতে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, ২০২৫ সাল থেকে ‘কর্মক্ষেত্রে যোগ দিতে’ শুরু করবে এবং ‘কোম্পানির নানা উৎপাদনেও বস্তুগত পরিবর্তন আনবে’ বিভিন্ন এআই টুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা