× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৩ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

'নিউ জেনারেশন, নিউ টুলস, নিউ কমিউনিকেশন'। এই প্রতিপাদ্য নিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আয়োজনে আজ শনিবার  ২২ ফেব্রুয়ারি থেকে আয়োজিত হচ্ছে ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল চলবে ২২ ও ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। 

ফেস্টিভ্যাল সূত্রে জানা যায়, স্টার সিনেপ্লেক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের ফেস্টিভ্যালে ২৮টি দেশের চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত করা হবে।  ২২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ধানমণ্ডির ইউল্যাব ক্যাম্পাসে  চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে  এবং ২৩ ফেব্রুয়ারি ৬ টা ৩০ এ সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ফেস্টিভ্যালটির সমাপ্তি অনুষ্ঠান হবে।

এবারের উৎসবে ৪টি ক্যাটাগরিতে চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। সেগুলো হলো-ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিকাল ফিল্ম ও ওয়ান মিনিট। 

ওয়ান মিনিট বিভাগের চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে 'ওয়ে আউট' (কইরোম আনিক) এবং 'ইন ফ্রন্ট অফ মি' (মো. রাকিবুল হাসান রাজন)। ভার্টিক্যাল ফিল্ম বিভাগে নির্বাচিত সিনেমাগুলি হলো 'দ্য ইন্টারভিউ' (মাইকেল জেমস পার্কস), 'সুন্দরি আ লস্ট সোল' (জিশান জ), 'এ শর্ট: জার্নি' (মো. রাহাতুদ জামান রঙ্গন), 'লিম্বাস' (এম. সি. জনেট) এবং 'আপলোড' (আদাম জর্জ)।

এছাড়া ওপেন ডোর বিভাগে নির্বাচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'মেসেজ' (সাঈদ মোলভাজি), 'লুলু ইন টুরিন' (ইয়ান চার্লস লিস্টার), 'হোপ' (আর্শিয়া জেইনালি), 'ডেমন ডগ' (জুলিয়ানা পারনেল), 'দ্য রেড মার্কেট' (ক্রিস্টোফার ম্যাথিউ স্পেন্সার) এবং 'হুইস্পার্স অব ডিসপেয়ার' (ইফতিয়ার আহমদ আকিব)। 

এবারের উৎসবে ওপেন ডোর ও ভার্টিকাল ফিল্মের বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশি পরিচালক তানিম রহমান আংশু এবং শর্ট ফিল্ম ও ওয়ান মিনিট বিভাগের বিচারক হিসেবে থাকবেন হলিউড পরিচালক, লেখক রিচার্ড গ্রিনউড জুনিয়র। 

মোবাইল ফিল্মমেকিং প্রচারে ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল একটি নিবেদিত প্লাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এবারের তাদের স্লোগান হলো 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা