প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৫ পিএম
ছবি : সংগৃহীত
ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে কিছু কার্যকরী উপায় রয়েছে। এনার্জি সেভার, ইফিসিয়েন্সি মোড, অটোমেটিক স্ক্রিন অফ, স্লিপ মোড ইত্যাদি ব্যবহার করে ব্যাটারির চার্জ সাশ্রয়ী করা যায়।
চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
এনার্জি সেভার
ল্যাপটপের ব্যাটারি কম হলে দ্রুত চার্জ শেষ হয়ে যায়। উইন্ডোজ ১১-এ এনার্জি সেভার মোড চালু করলে, ব্যাটারির চার্জ একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে চার্জের খরচ কমিয়ে দেয়। সাধারণত চার্জ ৩০ শতাংশে পৌঁছানোর পর এই মোড চালু হয়, যা ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।
ইফিসিয়েন্সি মোড
ল্যাপটপে সাধারণত তিনটি পাওয়ার মোড থাকে— ‘বেস্ট পারফরম্যান্স’, ‘ব্যালান্সড’, ও ‘বেস্ট পাওয়ার ইফিসিয়েন্সি’। ‘বেস্ট পাওয়ার ইফিসিয়েন্সি’ মোডে ব্যাটারি কম খরচ হয় এবং ব্যাটারি দীর্ঘস্থায়ী থাকে। সাধারণ কাজের জন্য এই মোডে কোনো সমস্যা হয় না, তবে গেম খেলতে গেলে কিছুটা গতি কমে যেতে পারে।
অটোমেটিক স্ক্রিন অফ এবং হাইবারনেশন
ল্যাপটপে কোনো কাজ না করলে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন বন্ধ বা হাইবারনেশনে চলে যেতে পারে। নির্দিষ্ট সময় পর এই ফিচারটি চালু করলে ব্যাটারি কম খরচ হবে এবং ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে।
স্লিপ মোড
ল্যাপটপের ‘লিড’ বন্ধ করলে ল্যাপটপ স্বয়ংক্রিয়ভাবে স্লিপ মোডে চলে যেতে পারে, যা ব্যাটারি সাশ্রয়ী করে। লিড খুললেই ল্যাপটপ আবার চালু হয়ে যাবে।
অটো ব্রাইটনেস
অনেক ল্যাপটপে অটো ব্রাইটনেস সুবিধা থাকে, যা আশপাশের আলো অনুযায়ী পর্দার উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। এতে স্ক্রিনের উজ্জ্বলতা কমে গেলে ব্যাটারি খরচ কমে এবং ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়।