× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিডিওগেমের জন্য এআই মডেল এনেছে মাইক্রোসফট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৪ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ভিডিওগেমের জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছে। এই এআই মডেলটি গেমের ভিজ্যুয়াল ও কর্মক্ষমতা তৈরিতে সহায়তা করবে। এআই মডেলটির নাম ‘মিউজ’। বুধবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

‘মিউজ’ নামের এই মডেলটি মাইক্রোসফটের গেমিং বিভাগ এক্সবক্স গেম স্টুডিওসের অধীনে থাকা ডেভেলপার নিনজা থিওরির সঙ্গে মিলে তৈরি করা হয়েছে।

ভিডিওগেমের উন্নয়ন খরচ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকছে। বর্তমানে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে গেমাররা নতুন গেমের পরিবর্তে পরীক্ষিত ও জনপ্রিয় শিরোনামগুলোর দিকেই বেশি ঝুঁকছেন, ফলে নতুন গেমের বিক্রি তুলনামূলক কম হচ্ছে।

মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ফাতিমা কারদার বলেছেন, ‘আমরা ইতোমধ্যে মিউজ ব্যবহার করে অন্যান্য ফার্স্ট-পার্টি গেমের ওপর প্রশিক্ষিত একটি রিয়েল-টাইম এআই মডেল তৈরি করছি এবং ভবিষ্যতে এটি গেমার ও নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমরা আশা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা