× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৯ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। বার্তা আদানপ্রদান, লাইফস্টাইল ছাড়াও নানা কারণে কোটি কোটি মানুষ এই অ্যাপসটি ব্যবহার করেন। এরমধ্যে রয়েছেন অপ্রাপ্ত বয়স্করাও। এবার অপ্রাপ্ত বয়সীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনুপযুক্ত কনটেন্ট থেকে দূরে রাখতে প্ল্যাটফর্মটি  নতুন অ্যাকাউন্ট ফিচার চালু করেছে। 

সম্প্রতি মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম ভারতে ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট আনার ঘোষণা দিয়েছে। এই ফিচার ১৬ বছরের কম যারা তারা ব্যবহারকার করতে পারবেন। এই অ্যাড-অন অ্যাকাউন্ট কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং অভিভাবকদেরও আশ্বস্ত করবে এবং তাদের সন্তানরা নিরাপদে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে। 

ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তার জন্য কিছু সুবিধা দেবে। যা বাবা-মায়ের অনুমোদনের প্রয়োজন এমন সেটিংস পরিবর্তন করতে বাধা দেবে। কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টগুলোর জন্য ইনস্টাগ্রাম কেবল তাদের অনুসরণ করা বা ইতোপূর্বে ফলো করা ব্যবহারকারীদের কাছ থেকে মেসেজ গ্রহণ করবে।

টিন অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সতর্ক করা হবে। অপ্রাপ্ত বয়সীরা এখন অ্যাপে ৬০ মিনিট ব্যয় করার পরে একটি নোটিফিকেশন পাবে। এই নোটিফিকেশন প্রতিদিন টিন অ্যাকাউন্টগুলোতে পাঠানো হবে। অতিরিক্তভাবে রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কিশোর অ্যাকাউন্টগুলোর জন্য স্লিপ মোড এনাবল করা যাবে।

টিন অ্যাকাউন্টের মাধ্যমে বাবা-মায়েরা তাদের সন্তানদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। যদি কোনো কিশোর তাদের অ্যাকাউন্টের কোনো সেটিংস পরিবর্তন করতে চায় তবে তাদের বাবা-মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। এর জন্য অভিভাবকদের সুপারভিশন নামে একটি বিশেষ টুল দেওয়া হবে। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা দেখতে পারবেন তাদের সন্তানরা কাদের সঙ্গে যোগাযোগ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা