× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এআই এবং দক্ষতার ভিত্তিতে প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের শাখাগুলো থেকে অদক্ষ কর্মীদের চাকরি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় নিউ ইয়র্ক পোস্ট।

প্রতিবেদনটিতে বলা হয়, দক্ষতার বিচারের শিগগিরই বেশ কিছু কর্মী ছাঁটাই করা হবে। গত শুক্রবার মেটা কর্মীদের এমন সিদ্ধান্তের ব্যাপারে সতর্ক করে নোটিশ পাঠায়।

মেটা জানিয়েছে, প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করা হবে, যা তাদের মোট কর্মী সংখ্যার পাঁচ শতাংশের সমান। এই পদক্ষেপের কারণে ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইউরোপ, এশিয়া ও আফ্রিকাসহ ১২টি দেশের কর্মীরা চাকরি হারানোর প্রজ্ঞাপন পাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের কর্মীরা এই ছাঁটাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হবেন না।

মেটার সিইও মার্ক জাকারবার্গ জানুয়ারিতে তার কর্মীদের উদ্দেশে এক বার্তায় বলেছিলেন, ‘দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের রাখা হবে। অদক্ষ কর্মীদের জন্য এখানে কোনো সুযোগ নেই। ভবিষ্যত পরিচালনায় অভিজ্ঞ কর্মীদের প্রাধান্য দেওয়া হবে।’ তিনি আরও জানান, ছাঁটাই হওয়া কর্মীরা নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন।

মেটার মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেনেল গেইল জানিয়েছেন, ছাঁটাই হওয়া কর্মীরা ইমেইলের মাধ্যমে তাদের চাকরি হারানোর ব্যাপারে অবগত হবেন।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা