× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপো রেনো ১৩ সিরিজ, পানির নিচেও হবে ছবি–ভিডিও ধারণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে উন্মোচিত হয়েছে অপো রেনো ১৩ সিরিজ। এই সিরিজের দুটি মডেল—অপো রেনো ১৩ ৫জি এবং অপো রেনো ১৩ এফ—প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের পানির নিচে উচ্চমানের ছবি ও ভিডিও ধারণের সুযোগ পাওয়া যাবে। 

অপো জানায়, আইপি ৬৯ রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তির মাধ্যমে ফোনটি পানির দুই মিটার গভীরেও ৩০ মিনিট পর্যন্ত পরিষ্কার ছবি এবং ভিডিও ধারণ করতে সক্ষম। এ ছাড়া, অপোর এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম পানির নিচে যথাযথ আলো, রং এবং কনট্রাস্ট নিশ্চিত করতে ফোকাস এবং রঙ উন্নত করবে।

নতুন ‘এআই লাইভ ফটো’ ফিচারের মাধ্যমে শাটার প্রেসের আগে–পরে ১.৫ সেকেন্ডের টাইম ক্যাপসুল রেকর্ড করা যাবে। এ ছাড়া, এআই ডি-ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম শটগুলোকে স্থিতিশীল রাখবে।

অপো রেনো ১৩ সিরিজে রয়েছে এআই এডিটর স্যুট, যা ছবির রেজ্যুলেশন উন্নত করে, ঝাপসা ছবি পরিষ্কার করে, এবং অযাচিত রিফ্লেকশন মুছে ফেলে। ‘এআই ইরেজার ২.০’ ফিচারটি অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে নিখুঁত ছবি তৈরি করতে সহায়তা করবে।

গেমার ও স্ট্রিমারদের জন্য এআই লিংকবুস্ট ২.০ প্রযুক্তি দুর্বল সিগন্যালেও নেটওয়ার্ক শক্তিশালী রাখে। এছাড়াও, অপো ও আইওএস ডিভাইসের মধ্যে নির্বিঘ্নে ফাইল শেয়ারিংয়ের জন্য রয়েছে ‘ও+ কানেক্ট’ অ্যাপ।

অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেছেন, ‘মেক ইউর মোমেন্ট’ প্রতিপাদ্যকে সামনে রেখে, তরুণদের অসাধারণ মুহূর্ত ক্যাপচার ও গল্প তৈরিতে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে অপো রেনো ১৩ সিরিজ ডিজাইন করা হয়েছে।

অপো রেনো ১৩ সিরিজের কনফিগারেশন

অপো রেনো ১৩ ৫জি:

- ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে

- ৫৬০০ এমএএইচ ব্যাটারি

- ৮০ ওয়াট সুপারভোক চার্জিং

- ১২ জিবি র‍্যাম (১২ জিবি এক্সটেনডেড) এবং ২৫৬ জিবি রম

- দাম: ৬৯,৯৯০ টাকা (পাম হোয়াইট এবং লুমিনাস ব্লু রঙে)


অপো রেনো ১৩ এফ:

- ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে

- ৫৮০০ এমএএইচ ব্যাটারি

- ৪৫ ওয়াট সুপারভোক চার্জিং

- ৮ জিবি র‍্যাম (৮ জিবি এক্সটেনডেড) এবং ২৫৬ জিবি রম

- দাম: ৩৪,৯৯০ টাকা (পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা