× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইবার হামলা প্রতিরোধে সফোসের এমডিআরের নতুন ফিচার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি তাদের ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর) পরিষেবা আরো উন্নত করেছে। বর্তমানে, বিশ্বব্যাপী ২৬,০০০ এরও বেশি প্রতিষ্ঠান এই সেবা গ্রহণ করছে এবং ২০২৪ সালে গ্রাহক সংখ্যা ৩৭% বৃদ্ধি পেয়েছে। সফোস এমডিআর পরিষেবা বৃহত্তর পরিসরে সাইবার সুরক্ষা নিশ্চিত করে।

এটি শুধু সাধারণ সাইবার হামলা নিয়ন্ত্রণ করেই থেমে থাকে না, বরং সাইবার হামলার সম্পূর্ণ প্রভাব মোকাবেলা করে। এর মধ্যে হামলার কারণ বিশ্লেষণ, আক্রমণকারীদের ব্যবহৃত ক্ষতিকারক টুলস অপসারণ, এবং পুনরায় হামলা প্রতিরোধের মাধ্যমে গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করা হয়। সফোসের এমডিআর পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি ইনসিডেন্ট রেসপন্সের মাধ্যমে সেবা প্রদান করে, যেখানে গ্রাহকদের অতিরিক্ত খরচ দিতে হয় না।

এছাড়া, সফোস তাদের এমডিআর পরিষেবাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক নতুন ফিচার যুক্ত করেছে, যা সাইবার হুমকি শনাক্তকরণ, প্রতিরোধ এবং অনুসন্ধানে আরও উন্নতি সাধন করেছে। নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে: গ্রুপ অব ভ্যালু ড্যাশবোর্ড, যা সাইবার থ্রেট শনাক্তকরণের কার্যক্রম তুলে ধরে; উন্নত মাইক্রোসফট অফিস ৩৬৫ সেবা; তৃতীয় পক্ষের সঙ্গে ইন্টিগ্রেশনে টেনাবেল দ্বারা সার্টিফাইড সফোস ম্যানেজড রিস্ক সেবা; এবং এআই-ভিত্তিক ওয়ার্কফ্লো, যা সাইবার হামলার বিশ্লেষণ এবং অটোমেশন বৃদ্ধি করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা