× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্টফোনের জায়গা খালি করার কিছু কার্যকর কৌশল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে, স্মার্টফোনের স্টোরেজ পূর্ণ হলে এর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। যেমন ফোনের গতি ধীর হয়ে যাওয়া, অ্যাপ্লিকেশন ইনস্টল করতে না পারা বা সিস্টেম হ্যাং হয়ে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হতে পারে। যখন স্মার্টফোনের স্টোরেজ ধারণক্ষমতার ৯০ শতাংশ পূর্ণ হয়ে যায়, তখন ফোনের কাজের গতি এবং পারফরম্যান্সে প্রভাব পড়তে শুরু করে। সুতরাং, ফোনের জায়গা খালি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্টোরেজে জায়গা খালি  রাখতে চলুন জেনে নেওয়া কিছু সহজ ও কার্যকর উপায়-

অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলা 

ফোনে বিভিন্ন অ্যাপ থাকে, যার বেশ কিছু অ্যাপ আমরা কখনো ব্যবহার করি না। এই অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোনের স্টোরেজ দখল করে রাখে। তাই, কম ব্যবহৃত অ্যাপগুলো মুছে ফেলতে হবে। অ্যাপ মুছে ফেলার জন্য স্মার্টফোনের সেটিংসে গিয়ে অ্যাপস সেকশনে গিয়ে এই কাজটি সহজেই করা সম্ভব।

ক্যাশ মেমোরি পরিষ্কার করা 

প্রত্যেকটি অ্যাপ নিয়মিত ক্যাশ মেমোরিতে কিছু তথ্য সংরক্ষণ করে। এই ক্যাশ মেমোরি এক সময় বেশ বড় হয়ে যেতে পারে এবং ফোনের স্টোরেজ দখল করতে পারে। ফোনের সেটিংস থেকে অ্যাপস অপশনে গিয়ে, প্রতিটি অ্যাপের ক্যাশ ক্লিয়ার করা যায়।

ছবি ও ভিডিও ব্যবস্থাপনা  

ছবি এবং ভিডিও ফোনের স্টোরেজে অনেক জায়গা নেয়। যদি ছবিগুলি বা ভিডিওগুলি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে সেগুলো ক্লাউড স্টোরেজে স্থানান্তরিত করে ফোন থেকে মুছে ফেলতে হবে। গুগল ফটোজ বা গুগল ড্রাইভের মতো ক্লাউড সেবা ব্যবহার করা যেতে পারে।

স্টোরেজ অপটিমাইজেশন

অনেক স্মার্টফোনে বিল্ট-ইন স্টোরেজ অপটিমাইজেশন সুবিধা থাকে, যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের স্টোরেজ ব্যবস্থাপনা করে। এই ফিচারটি ব্যবহার করে ফোনের জায়গা খালি করা যায়।

ফোন রিস্টার্ট করা

ফোন রিস্টার্ট করলে ফোনের অস্থায়ী ফাইল এবং সিস্টেম ক্যাশ মুছে যায়, যা স্টোরেজ খালি করতে সাহায্য করে। তাই মাঝে মাঝে ফোন রিস্টার্ট করা উচিত।

গুরুত্বপূর্ণ ফাইল ই-মেইলে সংরক্ষণ 

যে ফাইলগুলো খুব গুরুত্বপূর্ণ, তা আপনি ই-মেইলে সংরক্ষণ করে ফোন থেকে মুছে ফেলতে পারেন। এতে ফোনের স্টোরেজের পরিমাণ কমবে এবং গুরুত্বপূর্ণ তথ্যও নিরাপদ থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা