× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাটের তথ্য কীভাবে গোপন রাখবেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৭ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপে অনেকেই গুরুত্বপূর্ণ বা গোপন তথ্য এবং ছবি আদান-প্রদান করেন। তাই যদি স্মার্টফোনটি চুরি হয় বা অন্য কেউ গোপনে ব্যবহার করে, তাহলে সেই তথ্য বা ছবির মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাতিষ্ঠানিক তথ্য ফাঁস হতে পারে। তবে হোয়াটসঅ্যাপের 'চ্যাট লক' ফিচার ব্যবহার করে আপনি আপনার গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল চ্যাটগুলো লুকিয়ে রাখতে পারেন, যাতে অন্য কেউ ফোনটি ব্যবহার করলেও সেগুলো দেখতে না পারে।

চ্যাট লক করার পদ্ধতি:

হোয়াটসঅ্যাপে চ্যাট লক সুবিধা চালুর জন্য প্রথমে চ্যাট বক্স থেকে যেসব চ্যাট গোপন রাখতে হবে, সেগুলো    ট্যাপ করে নির্বাচন করতে হবে।

এরপর পর্দার উপরের ডান কোণায় তিনটি ডট যুক্ত মেনু আইকনে ট্যাপ করুন।

এরপর ‘লক চ্যাট’ অপশনটি নির্বাচন করুন। একটি বার্তা আসবে, যেখানে লেখা থাকবে ‘কিপ দিজ চ্যাট লকড অ্যান্ড হিডেন’।

'কন্টিনিউ' অপশনে ট্যাপ করে আঙুলের ছাপ দিন এবং আপনার চ্যাটটি লক হয়ে যাবে।

লক করা চ্যাটগুলো ‘লকড চ্যাটস’ নামে একটি আলাদা ফোল্ডারে জমা হবে।

যদি লুকানো চ্যাটগুলো আবার দেখতে চান, তাহলে ‘লকড চ্যাটস’ ফোল্ডারে গিয়ে চ্যাটটি নির্বাচন করুন এবং তিন ডট যুক্ত্ মেনু থেকে ‘আনলক চ্যাট’ অপশন নির্বাচন করে আঙুলের ছাপ দিন।

মনে রাখবেন, হোয়াটসঅ্যাপে শুধু ব্যক্তিগত চ্যাট লক করা যায়, গ্রুপ বা কমিউনিটি চ্যাট লক করা সম্ভব নয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা