× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেলকম খাতের লাইসেন্স সংস্কারে কাজ শুরু করল বিটিআরসি

এস এম ইমদাদুল হক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১২:৫৩ পিএম

বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান।

বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান।

সময়ের চাহিদা অনুযায়ী টেলকম খাতের লাইসেন্স সংস্কারে কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। এজন্য গঠিত হয়েছে নেটওয়ার্ক ও লাইসেন্সিং রোডম্যাপ পুণর্বিন্যাস কমিটি।

ইতিমধ্যেই বিটিআরসি কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল ইকবাল আহমেদের নেতৃত্বে তিনটি বৈঠক করেছে সংস্কার কমিটি। দেশের টেলিকম খাতকে সুস্থ প্রতিযোগিতা ও সহযোগিতা বান্ধব করতেই গ্রাহক-ব্যবসা-সরকার এই ত্রিভূজ অংশীজনদের নিয়ে এই সংস্কারের কাজ করা হচ্ছে। ব্যবসাকে বাঁচাতে নয়; গ্রাহকদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী। 

এক্ষেত্রে বিদ্যমান লাইসেন্সিংয়ে রূপান্তর, টেকসই বিনিয়োগ নীতিমালা তৈরি এবং রেগুলেশনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তবে এই বাধা অতিক্রম করে নেটওর্য়ার্ক পুনর্বিন্যাস ও ব্যবসায় পরিচালনায় লাইসেন্স পূণর্বিন্যাস করতে আগামী মার্চের মধ্যে এ নিয়ে সরকারের কাছে সংস্কার প্রস্তাব পেশ করবে বিটিআরসি। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিটিআরসি চেয়ারম্যান। এসময় বিটিআরসি’র কমিশনার, মহাপরিচালক ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।

সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমদাদ উল বারী বলেন, ২০২৭ সাল নাগাদ লাইসেন্স নবায়ন সীমা অতিক্রমের পর এই সংস্কারটি কাজ করবে। আর নীতিমালাটি টেকসই করতে গ্রাহকের লেন্স দিয়ে তৈরি করা হবে। একইসঙ্গে রেগুলেশনের নামে কোম্পানিগুলোকে রেগুলেট নয়; ফ্যাসিলেট ও স্পন্সর করা হবে।   

সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান জানান, ডিজিটাল উন্নয়ন সহযোগী খাত হিসেবে গড়ে তুলতে সরকারকে পরামর্শ দেবে। এর ওপর ভিত্তি করে নীতিমালা তৈরি হবে। এক্ষেত্রে পরিস্কার ও টেকসই নীতিমালার ঘাটতি দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছে না। জটিল ও টুকরো টুকরো নেটওয়ার্ককে এক সুতোয় গাঁথতে রিভিউ করে সহজ, সক্ষম ও সাশ্রয়ী নেটওয়ার্ক গড়ে তোলা হবে। তরঙ্গের ওপর চাপ কমিয়ে কেমন করে ফিক্সড ব্রডব্যান্ডে স্থানান্তর করা হবে। বড় পরিসরের ডিজিটল সেবা মেটাতে ফ্রিক্সড ব্রডব্যান্ডের পথে থাকা বাধা কাটিয়ে তুলতে যেন নতুন প্রযুক্তি সহজেই অভিযোজিত হয় সে দিকটায় গুরুত্বারোপ করতে অ্যাক্টিভ শেয়ারিং উন্মুক্ত করা এবং সবুজ প্রযুক্তির দিকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। অপ্রয়োজনীয় লাইসেন্স বাদ দেয়া এবং সুস্থ প্রতিযোগিতায় বাধা সৃষ্টিকারী ভার্টিক্যাল লাইসেন্স বাতিল করা হতে পারে।   

৫জি প্রসঙ্গে তিনি বলেন, এখনই কবে কখন চালু হবে তা বলতে পারবো না। তবে চালু করার জন্য বিভিন্ন কনসালটেসন বৈঠক করছি। কাজ করছি। পাশাপাশি জুনের মধ্যে ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামের প্রস্তুতি নিচ্ছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ্যাট-ট্যাক্স সরকারের ব্যাপার, বিটিআরসি’র নয়।  তবে ভ্যাট-ট্যাক্স যতোটা কমানো যায়, ততোটা কমানো দরকার। ইন্টারনেট সহজলভ্য হওয়া দরকার। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দায় পোস্ট দাতার সোশ্যাল মিডিয়ার নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা