× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটনের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৮:৪৭ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ১৮:৪৮ পিএম

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার ২০২৫’ শীর্ষক সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে প্রতিষ্ঠানটির ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার ২০২৫’ শীর্ষক সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে প্রতিষ্ঠানটির ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

গাজীপুরের চন্দ্রায় ‘পার্টনার্স টুগেদার ২০২৫’ সম্মেলন আয়োজন করেছে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ওয়ালটন হাই-টেক পার্কে বেলুন উড়িয়ে এ সম্মেলন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম শামছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ডিস্ট্রিবিউটরদের দিক-নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। তারা ব্র্যান্ডের প্রতি অধিকাংশ ক্রেতার আস্থা বজায় রেখে, পণ্য বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করে, গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা দিয়ে, বাজার গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সময়োপযোগী বিপণন কৌশল প্রনয়ণ করতে বলেছেন। এ সময় চলতি বছর নতুন নতুন মডেলের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব, সর্বাধুনিক, উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচারের পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মেলনে দেশের ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সঙ্গে ব্যবসায়িক অংশীদারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তাগণ ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। অতিথিরা ওয়ালটনের বিভিন্ন পণ্যের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস পরিদর্শন করেন। তারা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিকমানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস দেখে অত্যন্ত মুগ্ধ হন। ২০২৪ সালে বিক্রয় বৃদ্ধিতে অসাধারণ সাফল্য অর্জন করায় সম্মেলনে ১৭৩ জনকে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের বিক্রয় প্রতিনিধির প্রধান ফিরোজ আলমের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডবিউ), এএমডি মো. ইউসুফ আলী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি প্রকৌশলী লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য শেষ হয় দিনব্যাপী এ সম্মেলন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা