× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের অনলাইন আট সেবার ছয়টিতেই অসন্তুষ্টি

এস. এম. ইমদাদুল হক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১২:৩৮ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ১২:৫১ পিএম

পুলিশ সংস্কার কমিশন পরিচালিত ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফল

পুলিশ সংস্কার কমিশন পরিচালিত ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফল

উন্নত দেশের মতো ফোন করেই পুলিশি সহায়তা প্রাপ্তিতে ৯৯৯ সেবায় সন্তুষ্টি থাকলেও অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্টি দৃশ্যমান। একই দশা অনলাইন জিডি কার্যক্রম নিয়েও। একইভাবে সাইবার ক্রাইম-সংশ্লিষ্ট মহিলা হেল্পলাইন, ই-ট্রাফিকিং প্রসিকিউশনে অসন্তুষ্টির পাল্লাটাই ভারী।

পুলিশ সংস্কার কমিশন পরিচালিত ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্যসচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে পুলিশের মাধ্যমে পরিচালিত জরিপে আটটি চলমান পরিচিত সেবার মধ্যে ছয়টিতেই অসন্তুষ্টি প্রতিভাত হয়েছে। মঙ্গলবার এ ফলাফলটি পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জনমত জরিপের ফলাফল অনুযায়ী, প্রায় ৫৭ শতাংশ অংশগ্রহণকারী ৯৯৯ সেবাটিতে সন্তুষ্ট। তবে ১১ শতাংশই সেবাটি সম্পর্কে জানেন না। জরিপের এ-সংক্রান্ত প্রশ্নে অংশগ্রহণ করেছেন ২৪ হাজার ৪৪২ জন। তবে সমসংখ্যকের মধ্যে ৪৫ শতাংশ অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা সন্তোষজনক নয় বলে জানান। বিষয়টি সম্পর্কে না জানার সংখ্যাটাও ২২ শতাংশের বেশি। একইভাবে ৯৯৯ ভিকটিম সাপোর্ট সেন্টার নিয়েও অসন্তোষ রয়েছে ৪২ শতাংশের। কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রমে সন্তুষ্টি আছে ৪৫ শতাংশের বেশি। তবে এ ক্ষেত্রেও সেবাটি সম্পর্কে না জানার সংখ্যা ৩০ শতাংশের বেশি।

জরিপে থানায় অনলাইন জিডি কার্যক্রমে ৪৫ শতাংশের মতো সন্তুষ্টি প্রকাশ করতে পারেননি, যেখানে ১৭ শতাংশের বেশিই সেবাটি সম্পর্কে অবগত নন। একইভাবে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ডেস্ক নিয়েও অভিজ্ঞতা সুখকর নয়। এ বিষয়ে ৩০ শতাংশ না জানার মধ্যে থাকলেও যারা জানেন তাদের মধ্যে ৩১ শতাংশ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এ ছাড়া সাইবার ক্রাইমে নারীরা বেশি আক্রান্ত হলেও এ-সংক্রান্ত হেল্পলাইন বিষয়ে ৩৭ শতাংশই জানেন না। জ্ঞাতদের মধ্যে মাত্র ২৮ শতাংশ এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অর্থাৎ ৭২ শতাংশই এ সেবায় অসন্তুষ্ট। ই-ট্রাফিকিং প্রসিকিউশনেও সন্তুষ্টির হারটা তলানিতে। সন্তুষ্ট মাত্র ২৪ শতাংশ। জানেন না অসন্তুষ্টি প্রকাশকারীর চেয়েও বেশি। জরিপে অংশগ্রহণকারীর মধ্যে মেয়েদের সংখ্যা ছিল মাত্র ৫ শতাংশ।

এ ছাড়া ১৪টি পেশাভিত্তিক উত্তরদাতাদের মধ্যে ৩৬ শতাংশই ছিলেন চাকরিজীবী এবং ২৭ শতাংশ শিক্ষার্থী। এর পরের সর্বোচ্চ অংশগ্রহণকারী হিসেবে প্রকৌশলী ও ব্যবসায়ীদের হার ছিল ৭ শতাংশ করে। তবে দেশের ৬৪ জেলা থেকেই মতামত পাওয়া গেছে জরিপে। এর মধ্যে ঢাকায় ছিল সর্বোচ্চ ২০ শতাংশ।

অংশগ্রহণকারীর মধ্যে সর্বাধিকসংখ্যক রাজনৈতিক প্রভাবমুক্ত আইনের প্রতি অনুগত দুর্নীতিমুক্ত পুলিশ চেয়েছেন। ভুয়া বা গায়েবি মামলার অপসংস্কৃতির সংস্কার চেয়েছেন ৯৫ শতাংশ। একই সঙ্গে সাধারণের চেয়ে মানবাধিকার লঙ্ঘনজনিত অপরাধের ইউনিফর্মধারী পুলিশের শাস্তি দ্বিগুণ করে আইন সংস্কারের জোর সুপারিশ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা