× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গেমারদের নতুন আয়ের সম্ভাবনা, এনএফটিতে সনির প্লেস্টেশন

প্রবা ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৮:৩৮ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৮:৫৪ পিএম

প্লেস্টেশন গেমের অ্যাভাটার। ছবি : সংগৃহীত

প্লেস্টেশন গেমের অ্যাভাটার। ছবি : সংগৃহীত

সনির প্লেস্টেশন তাদের গেমে এনএফটি ও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করার উপায় খুঁজছে। গত বছরের এক পেটেন্ট আবেদনের আলোকে এমনটাই মনে করা হচ্ছে। 

মঙ্গলবার (২২ নভেম্বর) এ পেটেন্টটি প্রকাশিত হয় বলে ভিডিওগেম ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে।

পেটেন্টে সিস্টেমের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। যেখানে ডিজিটাল অ্যাসেট এনএফটি (গেমের ক্যারেক্টার, কসটিউমস) তৈরি হওয়া, ব্যবহৃত হওয়া এবং গেমের মধ্যে কীভাবে ডিজিটাল সম্পদ বিনিময় হবে তার বর্ণনা রয়েছে।

এমনকি একজন গেমার কিংবা কনটেন্ট ক্রিয়েটর এনএফটি তৈরি করতে পারবেন, কেনা-বেচা করতে পারবেন, এ ছাড়া ভাড়াও দিতে পারবেন। 

ফলে গেমারদের রোজগারের একটা উপায়ও হবে। 

এনএফটি গেম এক্সি ইনফিনিটি

এনএফটির পূর্ণরূপ ‘নন ফাঞ্জিবল টোকেন’। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ইমিউটেবল লেজারে যুক্ত হওয়ায় এনএফটি যেকোনো ডিজিটাল অ্যাসেটের ওপর একজন ব্যক্তির নিরঙ্কুশ মালিকানা দেয়। 

ইমিউটেবল লেজার বলতে বোঝায়, অপরিবর্তনীয় লেজার, যা কার্যত পরিবর্তন করা যায় না। 

এনএফটি হচ্ছে একটি দলিলের মতো। এটি ডিজিটাল দুনিয়ার যেকোনো কনটেন্টের ওপর ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত করে।

ফলে এনএফটির ব্যবহার বাড়ছে গেমিং দুনিয়াতেও। ভালহালা, এক্সি ইনফিনিটির মতো এনএফটি গেম এরই মধ্যে অনলাইনে রয়েছে। 

তবে সনির মতো বড় প্রতিষ্ঠান যদি এ ধরনের প্রযুক্তিতে ঢোকে, এনএফটি মার্কেটপ্লেসকে তা আরও প্রসারিত করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা