× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীর ৭৫ শতাংশ মোবাইল টাওয়ার এখনও অচল : বিটিআরসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ২২:০৩ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ০১:১২ এএম

মোবাইল টাওয়ার। ছবি : সংগৃহীত

মোবাইল টাওয়ার। ছবি : সংগৃহীত

বন্যাকবলিত ফেনী জেলায় এখনও ৭৫ শতাংশের বেশি মোবাইল ফোনের টাওয়ার অচল অবস্থায় আছে। এ ছাড়া বন্যাকবলিত ১১টি জেলায় প্রায় সাত শতাংশ মোবাইল টাওয়ার এখনও অচল রয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি জানিয়েছে, ১৪ হাজার ৫৫১টি টাওয়ারের মধ্যে ১ হাজার আটটি বর্তমানে অচল, যেগুলোর অবস্থান বন্যাকবলিত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজারে। তারা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মোবাইল টাওয়ারগুলোর কার্যক্রম পুনরায় শুরু করার চেষ্টা করছে।

তারা জানায়, নেটওয়ার্ক পুনরুদ্ধার কাজ ত্বরান্বিত করতে রবি এবং টাওয়ার অপারেটর সামিট ও ইডটকোর সঙ্গে সমন্বয় করে ফেনীর ফুলগাজী ও সোনাগাজী উপজেলায় দুটি করে মোট চারটি স্পিডবোট পাঠানো হয়েছে।

এ ছাড়া ছাগলনাইয়া উপজেলার জন্যও গ্রামীণফোন, সামিট ও ইডটকোর সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক পুনরুদ্ধার কার্যক্রমে দুটি স্পিডবোট বরাদ্দ দেওয়া হয়েছে। এবং  ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য বাংলালিংককে গাড়ি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিটিআরসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা