× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিপস

ফেসবুকে ডার্ক মোড চালু করবেন যেভাবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১৬:২২ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৪ ১৭:৩৬ পিএম

ফেসবুকে ডার্ক মোড চালু করবেন যেভাবে

মোবাইলফোন বা যেকোনো অ্যাপে ডার্ক মোড অপশন বেশ পুরোনো। তরুণদের কাছে ফিচারটি জনপ্রিয় হয়ে উঠেলেও অনেকেই বিষয়টি সম্পর্কে জানেনই না।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রয়েছে এই সুবিধা। ডার্ক মোড ব্যবহারের রয়েছে বিভিন্ন সুবিধা। এর ব্যবহারে ডিভাইসের ব্যাটারির পাওয়ার সেভ হয়। এ ছাড়া চোখের জন্য বাড়তি স্বস্তি তো রয়েছেই। চলুন জেনে নেওয়া যাক ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম-

কম্পিউটারে ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম-

যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন। এরপর টপ রাইট কর্নারে থাকা মেন্যু বাটনে ক্লিক করুন। তারপর Display & Accessibility তে ক্লিক করুন। Dark Mode এর নিচে থাকা On অপশন সিলেক্ট করে ডার্ক মোড চালু করুন। 

অ্যান্ড্রয়েডে ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম-

ডার্ক মোড সুবিধা চালুর জন্য প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে নিচে থাকা ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে ট্যাপ করতে হবে। প্রদর্শিত অপশন থেকে ‘সেটিংস’ নির্বাচনের পর পরের পৃষ্ঠায় থাকা প্রেফারেন্স অপশনের নিচে ‘ডার্ক মোড’–এ ক্লিক করতে হবে। এবার প্রদর্শিত অপশন থেকে ‘অন’ বাটনে ক্লিক করলেই ফেসবুকে ডার্ক মোড সুবিধা চালু হয়ে যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা