× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের মধ্যে বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে : পলক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ১৭:২১ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৪ ১৮:১৮ পিএম

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

রাতেই বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

পলক বলেন, ‘দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করছিলাম। আজ রাত থেকে বাসাবাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে।’  

এর আগে, ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন- আইএসপিএবির সভাপতি ইমদাদুল হকও জানিয়েছিলেন, রাতের মধ্যেই বাসাবাড়িতে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপিত হতে পারে।

এদিকে পাঁচ দিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। আবার ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া মোবাইল ইন্টারনেট দ্রুতই চালুর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বুধবার (২৪ জুলাই) মোবাইল ইন্টারনেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক হতে পারে। বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেওয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা