× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজব প্রতিরোধে সহযোগিতা না করলে ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে ব্যবস্থা : পলক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৫:২৪ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৬:১৬ পিএম

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রবা ফটো

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রবা ফটো

অপপ্রচার ও গুজব প্রতিরোধে সরকারকে সহযোগিতা না করলে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

দেশে গুজব ছড়িয়ে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার জন্য অপতৎপরতা চলছে জানিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এ ব্যাপারে সকলকে সজাগ থাকার অনুরোধ করব। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক কর্তৃপক্ষ যারা আছেন তাদের অনুরোধ করব তারা যাতে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, ধর্মীয় অনুভূতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের ছাত্র-ছাত্রী দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেকোনো ধরনের মিথ্যা গুজবকে তারা প্রশ্রয় না দেয়।’

জুনাইল আহেমেদ পলক বলেন, ‘এ ধরনের মিথ্যা অপপ্রচার গুজবকে যাতে তারা প্রশ্রয় না দেয়, এ ধরনের মিথ্যা অপপ্রচার ও গুজবকে প্রতিরোধ করার জন্য সরকারকে যাতে সহযোগিতা করে। তাদের কাছ থেকে আমরা যদি সহযোগিতা না পাই, তাদের বিরুদ্ধেও আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’

দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের অবশ্যই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা-এগুলোকে সমুন্নত রাখা উচিত।’

তিনি বলেন, ‘কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন-ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু- এসব বিষয় নিয়ে কোনো বিরোধ বা কনো বিতর্ক থাকতে পারে না।’

‘সেক্ষেত্রে কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, অবশ্যই আমাদের তো কথাই আছে যে, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা