× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাপলের মূল্য ছাড়িয়েছে এনভিডিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১৭:০০ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৪ ১৭:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এনভিডিয়ার বাজারমূল্য বেড়ে ৩ ট্রিলিয়ন ১০ বিলিয়ন ডলার হয়েছে। যার ফলে এনভিডিয়া অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে।

চিপনির্মাতার শেয়ারের চাহিদা অনেক বেড়ে গেছে। যার ফলে বুধবার (৫ জুন) কোম্পানিটির শেয়ারের মূল্য ৫ দশমিক ১৬ শতাংশ বেড়ে ১ হাজার ২২৪ দশমিক ৪০ ডলার হয়েছে। 

এদিকে তৃতীয় স্থানে চলে আসা অ্যাপলের বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলার। এর শেয়ারের মূল্য মাত্র ০.৭৮ শতাংশ বেড়েছে।

মাইক্রোসফট এখনও বিশ্ব বাজারমূল্যে প্রথমেই অবস্থান করছে। এর বাজারমূল্য ৩ দশমিক ১৪ ট্রিলিয়ন ডলার। অ্যাপল ও এনভিডিয়ার সঙ্গে একই দিনে এর শেয়ারের মূল্যও বেড়েছে। আগে যা ছিল তা থেকে ১ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। এরপর থেকেই এর মূল্য ধীরে ধীরে বাড়ছে। চ্যাট জিপিটি-নির্মাতা ওপেনএআই এ বিনিয়োগের ফলে বর্তমানে মাইক্রোসফ্টের ঠিক পরেই এর বাজারমূল্যের অবস্থান। 

 সূত্র : বিবিসি, জিও নিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা