প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মে ২০২৪ ০৬:৫৩ এএম
আপডেট : ২৭ মে ২০২৪ ১১:৪৩ এএম
কে পেলেন কী পুরস্কার
এক দশকের অপেক্ষা ফুরাল। ২০১৪ সালের পর আবারও আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার মেগা ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে স্রেফ উড়িয়ে আক্ষেপ মিটিয়েছে শ্রেয়াস আইয়ারের দল। একপেশে ম্যাচ জিতে ট্রফির আনন্দে মেতেছে কেকেআর।
কুড়ি কুড়ির মারকাটারি আসরে বাকি সেরাদের দৌড়েও ছিল প্রবল লড়াই। যেখানে ব্যাটে রানের ফোয়ারা ছোটানো বিরাট কোহলি জিতেছেন কমলা ক্যাপ। পার্পল ক্যাপ উঠেছে হার্ষাল প্যাটেলের মাথায়। আরও যারা পেয়েছে, যেসব পুরস্কার—
অরেঞ্জ ক্যাপ : বিরাট কোহলি (আরসিবি)—৭৪১ রান
পার্পল ক্যাপ : হার্ষাল প্যাটেল (পাঞ্জাব কিংস)—২৪ উইকেট
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : সুনীল নারিন (কেকেআর)
ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য সিজন : সুনীল নারিন (কেকেআর)
ফেয়ার প্লে : সানরাইজার্স হায়দরাবাদ
ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য সিজন : জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুক (দিল্লি ক্যাপিটালস)
সর্বাধিক ছয় : অভিষেক শর্মা—৪২ (সানরাইজার্স)
সর্বাধিক চার : ট্রাভিস হেড—৬৪ (সানরাইজার্স)
ইমার্জিং প্লেয়ার : নীতীশ রেড্ডি (সানরাইজার্স)
সেরা ক্যাচ : রমণদীপ সিং (কেকেআর)
সেরা স্টেডিয়াম : রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দরাবাদ
ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ : মিচেল স্টার্ক
ফাইনালে ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ : মিচেল স্টার্ক