× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেবল জিতে পিএসজি'কে বিদায় এমবাপের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৪ ২২:৪৫ পিএম

আপডেট : ২৬ মে ২০২৪ ২২:৪৬ পিএম

ফ্রেঞ্চ কাপ  ট্রফি হাতে কাইলিয়ান এমবাপে

ফ্রেঞ্চ কাপ ট্রফি হাতে কাইলিয়ান এমবাপে

ঘোষণাটা আগেই দিয়ে রেখেছেন। পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন কাইলিয়ান এমবাপে। নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জের খোঁজে ফরাসি এ ফুটবল সুপারস্টার নাম লেখাতে যাচ্ছেন নতুন কোনো ক্লাবে। তবে সবারই ধারণা, রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন বিশ্বকাপজয়ী এ তারকা স্ট্রাইকার।

যদিও রিয়াল বা এমবাপে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি। তার আগে শনিবার রাতে এমবাপে পিএসজির হয়ে খেলে ফেললেন বিদায়ি ম্যাচ। ফ্রেঞ্চ কাপ ফাইনালে গোলের দেখা হয়তো পাননি এ মেগাস্টার। তবে ট্রেবল জিতে শেষটা রাঙিয়ে নিতে ভুল করেননি। অলিম্পিক লিওঁকে ২-১ গোলে হারিয়ে ঠিকই চ্যাম্পিয়ন করেছেন পিএসজিকে।

২০২১ সালের পর প্রথম ফ্রেঞ্চ কাপ শিরোপা ঘরে তুলল পিএসজি। এ নিয়ে আসরের ২১তম ট্রফি নিজের শোকেসে সাজিয়ে রাখল প্যারিসের জায়ান্টটি। এর মাধ্যমে ৩০৮ ম্যাচে রেকর্ড ২৫৬ গোল করা এমবাপের সাত বছরের প্যারিস অধ্যায়েও পর্দা নামল অবশেষে। 

লিওঁর মাঠ স্তাদে পিয়েরে মাউরোতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ফরাসি লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপ জয়ীরা। ম্যাচের ২৩ মিনিটে নুনো মেন্দেসের নেওয়া আড়াআড়ি শট থেকে বল পেয়ে উসমান দেম্বেলে পিএসজিকে লিড এনে দেন। ভাঙেন ম্যাচের ডেডলক। দ্বিতীয়বারের চেষ্টায় চোখধাঁধানো ক্রস শটে ৩৪ মিনিটে গোল ব্যবধান ২-০-এ নিয়ে যান ফ্যাবিয়ান রুইজ।

বিরতির পর খেলা শুরু হতেই দৃশ্যপট পাল্টে যায়। ম্যাচে দাপট দেখানো পিএসজি একটি গোল হজম করে বসে। দ্বিতীয়ার্ধে খেলার বয়স দশ মিনিটে না গড়াতেই অলিম্পিক লিওঁ একটি গোল শোধ করে বসে। জেক ও’ব্রায়েনের মাথায় ছুঁয়ে বল কাঁপায় পিএসজির গোলপোস্টের জাল।

মিনিট কয়েক বাদে পিএসজি গোলবারের অতন্দ্র প্রহরী জিয়ানলুইজি দোনারুম্মা চমৎকার এক সেভে প্রতিপক্ষ লিওঁর সমতায় ফেরার দারুণ এক প্রচেষ্টা নস্যাৎ করে দেন। তাতেই চ্যাম্পিয়ন হয় পিএসজি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা