আইপিএল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৯:০১ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪ ১৯:৫৭ পিএম
হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ও কলকাতার পেসার মিচেল স্টার্ক
আইপিএলে মিচেল স্টার্কের প্রত্যাবর্তন ৮ বছর পর। স্টার্ককে নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে স্টার্ক গ্রুপ পর্বের সিংহভাগ ম্যাচগুলোতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ওভারপ্রতি খরচ করেছেন ১১ রানের বেশি। কিন্তু অস্ট্রেলিয়ান বলে কথা, গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই ঝড় তুলেছেন।
প্রথম কোয়ালিফায়ারেই জ্বলে উঠেন স্টার্ক। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে কলকাতাকে পৌঁছে দেন ফাইনালে। শূন্য রানে ফেরান হায়দরাবাদের সেরা ব্যাটার আরেক অজি তারকা ট্রাভিস হেডকে। সব মিলিয়ে তার শিকার ১৫ উইকেট। আজকের ফাইনালে তার কাছেই প্রত্যাশা বেশি কলকাতার।
এক বছর বিরতি দিয়ে আইপিএলে ফেরেন প্যাট কামিন্স। নিলামে অস্ট্রেলিয়ান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক কামিন্স ২০ কোটি ৫০ লাখ রুপিতে নাম লেখান হায়দরাবাদে। অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক কামিন্স ২০২৩ সালে দেশকে আইসিসির দুটি শিরোপা উপহার দিয়েছেন- ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইতিহাসের একমাত্র ক্যাপ্টেন হিসেবে এক বছরে দুটি মেজর ট্রফি জিতেছেন কামিন্স। এবার অধিনায়ক হিসেবে হায়দরাবাদের হয়ে আইপিএল ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ তার সামনে। ফাইনালে তার প্রতিপক্ষ প্যাট কামিন্স।
আইপিএলের পুরো আসরজুড়ে রান উৎসব করল একটি দল! নাম না বলেও বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। যারা চোখ রেখে গেছেন টুর্নামেন্টে। তাদের ঠোঁটের আগায় রয়েছে নামটা। আর খানিকটা খোঁজ খবর রেখেছেন যারা। তারাও একবাক্যে বলতে পারবেন - দলটির নাম- সানরাইজার্স হায়দরাবাদ! ২৮৭, ২৭৭ ও ২৬৬ - তাদের তিনটি দলীয় স্কোরই বলে দেয় কতটা বিধ্বংসী ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটাররা!
শুক্রবার রাতে অবশ্য অত রান হয়নি। পুঁজি গিয়ে থামল ১৭৫ এ। যেখানে দুইশ ছোঁয়া ইনিংস মুড়ি-মুড়কির ব্যাপার। সেখানে দেড়শোর্ধ্ব স্কোরকে তো মামুলি সংগ্রহ বলাই যায়! তবে তাতে অবশ্য আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সমস্যা হয়নি। হায়দরাবাদের বোলারদের দাপটে রাজস্থান রয়্যালস ১৩৯ রানের বেশি করতে পারল না। তাতে চেন্নাইয়ের মাঠে ৩৬ রানে জিতে হায়দরাবাদ ঠিকই জায়গা করে নিল জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের ফাইনালে। রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে প্যাট কামিন্সদের প্রতিপক্ষ বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
হেনরিখ ক্লাসেনের (৫০) হাফসেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রানেই সন্তুষ্ট থাকে হায়দরাবাদ। ৩৪ বলে ৪ ছক্কায় আসে প্রোটিয়া হার্ড-হিটার ক্লাসেনের ফিফটি। রাহুল ত্রিপাঠি ৩৭ ও ট্রাভিস হেড ৩৪ রান যোগ করেন দলীয় ইনিংসে। ট্রেন্ট বোল্ট ও আভেশ খান নেন তিনটি করে উইকেট। দুটি উইকেট যায় সন্দীপ শর্মার পকেটে।
চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রানেই গুটিয়ে যায় অধিনায়ক সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ধ্রুব জুরেল ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থেকে যান। ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় সাজানো তার ৩৫ রানের ইনিংসটি কোনো কাজেই আসেনি। হারে দলের বিদায়ে ওপেনার যশস্বী জয়সওয়ালের ৪২ রানের ব্যক্তিগত স্কোরও হয়ে যায় মাটি। ম্যাচসেরা হায়দরাবাদের শাহবাজ আহমেদ শিকার করেন ৩ উইকেট। অভিষেক শর্মা ভাগে পান মাত্র দুটি উইকেট।