× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল ফাইনাল

রাতে শিরোপা লড়াইয়ে হায়দরাবাদের মুখোমুখি কলকাতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৮:৩৪ পিএম

আপডেট : ২৬ মে ২০২৪ ১৯:৪৮ পিএম

আইপিএল ফাইনালের আগে ট্রফির পাশে শ্রেয়াস আইয়ার ও প্যাট কামিন্স

আইপিএল ফাইনালের আগে ট্রফির পাশে শ্রেয়াস আইয়ার ও প্যাট কামিন্স

আইপিএলের শিরোপার লড়াইয়ে আজ রবিবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। অথচ দুই ফাইনালিস্ট দলে থাকা খেলোয়াড়দের কেউই নেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। নেই বাংলাদেশের কোনো ক্রিকেটারও। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ছাড়া এ প্রথম ফাইনাল খেলতে নামছে কলকাতা ও হায়দরাবাদ। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার হয়ে সাকিব আইপিএল শিরোপা জিতেছেন দুবার। পরে ২০১৮ ও ২০২১ সালে হায়দরাবাদ ও কলকাতার হয়ে আরও দুটি ফাইনাল খেলেছেন সাকিব। তবে দুবারই তাদের হতাশ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করে ফেরেন ফিজ দ্য কাটার মাস্টার।

দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের সামনে বড় সংগ্রহই দাঁড় করেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। এরপর সেই রান আগলে রাখার দায়িত্ব পালন করলেন দলটির বোলাররা। তাতে বড় জয়ের সঙ্গে মিলল ফাইনালের টিকিট।

শুক্রবার রাতে চেন্নাইয়ে টস হেরে আগে ব্যাটিং করতে নামে হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ১৭৫ রান জমা করে প্যাট কামিন্সের দল। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রানে থামে রাজস্থানের ইনিংস। ৩৬ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন হায়দরাবাদের বোলার শাহবাজ আহমেদ। 

এদিন হায়দরাবাদের ইনিংস এগিয়েছে হেনরিখ ক্লাসেনের ব্যাটে চড়ে। ৩৪ বলে ৫০ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন এ প্রোটিয়া ব্যাটার। এ ছাড়া ট্রাভিস হেড ২৮ বলে ৩৪, রাহুল ত্রিপাঠি ১৫ বলে ৩৭ রান করেন। রাজস্থানের ট্রেন্ট বোল্ট ও আভেস খান নেন ৩টি করে উইকেট। রান তাড়ায় দলীয় ২৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় রাজস্থান। এরপর নিয়মিত বিরতিতেই আসা-যাওয়ার মিছিলে ছিলেন দলটির ব্যাটাররা। এর মধ্যে যা একটু লড়াই করলেন ধ্রুব জুরেল। কিন্তু তার ৩৫ বলে ৫৬ রানের ইনিংস জয়ের আশা জাগাতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে, করেছেন ২১ বলে ৪২ রান। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শাহবাজ। দিয়েছেন ৪ ওভারে ২৩ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা