× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইরের মাতামাতিকে দুষছেন আকরাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৪ ১১:০৯ এএম

আপডেট : ২৬ মে ২০২৪ ১১:৪০ এএম

বাইরের মাতামাতিকে দুষছেন আকরাম

জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি কতটা ফলপ্রসূ হবে, এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। এই দুই দল প্রস্তুতির জন্য আদর্শ প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন সাকিব নিজেও। অথচ বাছাইপর্ব পেরোতে না পারা জিম্বাবুয়ে ও বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ব্যাটারদের ঘাটতি দৃশ্যমান। সবশেষ মার্কিনিদের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজে শেষ ম্যাচে আছে হোয়াইটওয়াশ হওয়ার সম্ভাবনাও। দলের এই হতশ্রী অবস্থার জন্য বেজায় চটেছেন বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। একই সঙ্গে খেলার বাইরের বিষয় নিয়ে বেশি মাতামাতিকেও দায়ী করছেন তিনি।

গতকাল শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘আমি এ কথাটা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আমরা একমাত্র দেশ, যেখানে খেলার চেয়ে খেলার বাইরের বিষয় নিয়ে বেশি কথা বলি। আমরা যার সাথেই খেলি জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া হলেও সেখানে শেখার এবং পারফর্ম করার খুব ভালো সুযোগ থাকে। এটা না করে আমরা অন্য জিনিস নিয়ে বেশি কথা বলি।’

ক্রিকেটার বা কোচকে নির্ভার থাকার পরামর্শ দিয়েছেন তিনি, ‘প্রত্যেকটা বড় টুর্নামেন্টে আমরা অনেক বড় বড় কথা বলেছি। গত বিশ্বকাপ দেখেন, তার আগে ২০১৯ বিশ্বকাপ, দুবাইতেও...(২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ)। অফিসিয়াল বলেন বা যারাই বলেন, এত বেশি খেলার বাইরের বিষয়গুলোতে যুক্ত হয়, এটা পারফরম্যান্সে প্রভাব ফেলে। এগুলো বাদ দিয়ে খেলায় মনোযোগ দেওয়া উচিত। কার সঙ্গে খেলা হবে সেটা যারা দায়িত্বে আছেন তারা ঠিক করবেন। ক্রিকেটার বা কোচ কাউকে এগুলো নিয়ে চিন্তা করা উচিত না।’

বাংলাদেশের ক্রিকেটারদের আরও বেশি দায়িত্ব নিয়ে খেলা উচিত বলে মনে করেন আকরাম, ‘আমাদের যে আশা, সেটা এখন শূন্য। আমরা যেভাবে খেলি বা যে আশা থাকে, সেটার কিছু খুঁজে পাইনি। যারা খেলছে তাদের দায়িত্ব নিয়ে খেলা উচিত। অন্য যেকোনো দলের চেয়ে আমরা বেশি ব্যাটার নিয়ে খেলি, কারণ আমাদের সমস্যা ব্যাটিংয়ে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা