× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬৬ বছর বয়সে স্যালি বার্টনের অভিষেক!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৪ ২২:৪৫ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ২২:৪৯ পিএম

স্যালি বার্টন ও তার সতীর্থরা

স্যালি বার্টন ও তার সতীর্থরা

যে বয়সে সবাই নাতি-নাতনিদের নিয়ে অবসর সময় কাটান, সেই বয়সে চমক দেখালেন স্যালি বার্টন। জিব্রাল্টার নারী দলের হয়ে পা রাখলেন আন্তর্জাতিক ক্রিকেটে। ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে স্যালি খেললেন নিজের অভিষেক ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে এটা সবচেয়ে বেশি বয়সে অভিষেক ম্যাচ খেলার রেকর্ড।

অবাক করা ব্যাপারটা ঘটে গত ২১ মে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এস্তোনিয়ার বিপক্ষে উইকেটকিপার ব্যাটার হিসেবে একাদশে জায়গা করে নেন বার্টন। ৬৬ বছরের এই ক্রিকেটার অবশ্য নিজেকে বৃদ্ধ মানতে নারাজ। কেউ তাকে বৃদ্ধ বললেও আপত্তি করেন স্যালি।

সবচেয়ে বয়স্ক ক্রিকেটার অভিষেকের বিশ্বরেকর্ড গড়া বার্টন যারপরনাই খুশি। নিজের এই কীর্তি নিয়ে বলেন, ‘আমার অভিধানে বৃদ্ধ বলে কোনো শব্দ নেই। এটা ঠিক, কখনও ভাবিনি ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাব। তবে আমার অভিষেক প্রমাণ করে দিল, থামার কোনো বয়স নেই।’

ক্রিকেট থেকে অবসর নেবেন কবে? এই প্রশ্নে রেগে গিয়ে স্যালি উত্তর দেন, ‘অবসর কেন? এই তো সবে আন্তর্জাতিক ক্রিকেটজীবন শুরু করলাম। যত দিন পারব খেলে যাব।’

স্যালির আগে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ড গড়ে ছিলেন পর্তুগালের আকবর সৈয়দ। ২০১২ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ৬৬ বছর ১২ দিন বয়সে অভিষেক হয়েছিল তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা