× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরের সহ-অধিনায়ক হতে শাহিন আফ্রিদির ‘না’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৪ ২২:২৭ পিএম

শাহিন শাহ আফ্রিদি

শাহিন শাহ আফ্রিদি

নেতৃত্ব পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। তবে দায়িত্বভারটা বেশি দিন ধরে রাখতে পারেননি। নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে তারকা এ পেসারের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শাহিন আফ্রিদিকে সরিয়ে কিছু দিন আগে বাবর আজমকেই ফের পাকিস্তানের অধিনায়ক করা হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক বাবরের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব নাকি দেওয়া হয়েছিল শাহিন আফ্রিদিকে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন। এমন খবরই দিয়েছে দেশটির গণমাধ্যম।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, শাহিন আফ্রিদি নিশ্চিত করেছেন, নির্বাচক কমিটির কাছ থেকে সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। বাবরের পর পাকিস্তানের দ্বিতীয় দলপতি হওয়ার সুযোগ ছিল তার সামনে। কিন্তু তাতে শাহিন রাজি হননি।

স্বাভাবিকভাবেই জল্পনা-কল্পনা চলছে, সহ–অধিনায়ক হতে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান কিংবা শাদাব খান। এও গুঞ্জন আছে রিজওয়ানেরই দায়িত্বটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শুক্রবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেও সহ-অধিনায়কের নাম জানায়নি পাকিস্তান।

মাত্র এক সিরিজে পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন শাহিন আফ্রিদি। পরে মার্চে কেড়ে নেওয়া হয় শাহিন আফ্রিদির নেতৃত্বভার। তার বদলে নেতৃত্ব পান বাবর আজম। গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর সামনে আসতেই পাকিস্তানের নেতৃত্ব বাবরকে ফিরিয়ে দিয়েছে পিসিবি। বাবর কেবল কুড়ি ওভারের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়কই নন; তারকা এ ব্যাটারের দখলেই থাকছে এক দিনের ক্রিকেটের নেতৃত্বের আর্মব্যান্ডও। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা