× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকায় নারী রেফারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৪ ২২:২৩ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ২২:৫১ পিএম

কোপা আমেরিকায় নারী রেফারি

আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। যেখানে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন নারী রেফারিরা। টুর্নামেন্টে রেফারিং করতে যাওয়া এই দুই নারী রেফারি হলেনÑ যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেনসো এবং ব্রাজিলের এদিনা আলভেস। 

এই দুজনকে সহায়তা করবেন ব্রাজিলের নিউজা ব্যাক, কলম্বিয়ার মেরি ব্লাঙ্কো, ভেনিজুয়েলার মিগডালিয়া রদ্রিগেজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিত। আর ভিডিও অ্যাসিস্ট্যান্ট কর্মকর্তা হিসেবে থাকছেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজম্যান।


গতকাল শুক্রবার (২৪ মে) এক বিবৃতিতে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল জানিয়েছে, ‘এটি (নারী রেফারি) ২০১৬ সাল থেকে কনমেবলের নেওয়া একটি প্রতিশ্রুতি। খেলার মাঠে এবং বাইরে আরও বেশি নারীর বিকাশ এবং পেশাদারিকরণের আওতায় আনা এবং বিভিন্ন টুর্নামেন্টে সমতার সঙ্গে ফুটবলের প্রচার করাই এর উদ্দেশ্য।’ 


কনমেবল আরও জানিয়েছে, ৮ নারী রেফারিসহ ১০১ জন ম্যাচ অফিসিয়াল কাজ করবেন কোপা আমেরিকায়।


প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম নারী রেফারি হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেন আলভেস। ২০২২ বিশ্বকাপে বাক ও নেসবিত একইভাবে ম্যাচ পরিচালনা করার ইতিহাস গড়েন। পেনসো, মায়ো ও নেসবিত ২০২৪ সালে ফ্রান্স অলিম্পিকের ফুটবল ইভেন্টেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা