× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্নেলিয়াসের হ্যাটট্রিক, দিয়াবাতের জোড়া গোল

আবাহনী-মোহামেডানের জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৯:০৮ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১৯:৩১ পিএম

শনিবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। ছবি : সংগৃহীত

শনিবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। ছবি : সংগৃহীত

শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। শেষের আগে তাই আবেদন হারিয়েছে লিগের। তবে খেলা যখন আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের, তখন সেটির আলাদা মাহাত্ম্য দাবি রাখে। লিগ শিরোপা হারিয়ে দুই দলের লক্ষ্য এখন রানার্সআপ হওয়া। সে লক্ষ্যে শনিবার (২৫ মে) ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিয়েছে দেশের ঐতিহ্যবাহী দুটি ক্লাব। 

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অবশ্য জয় তুলে নিতে ঘাম ঝরিয়েছে আবাহনী। দুই গোলে পিছিয়ে থাকা ম্যাচে শেষের রোমাঞ্চে জিতেছে আকাশি-নীলরা। নির্ধারিত সময়ের শেষ দশ মিনিট ও যোগ করা সময়ের তিন মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নিয়েছেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। তাতে সুলেমান দিয়াবাতের সঙ্গে লিগের সর্বোচ্চ গোলের রেসে এগিয়ে গেলেন সেন্ট ভিনসেন্টের এই ফরোয়ার্ড। মৌসুমে এখন তার গোলসংখ্যা ১৯টি; দিয়াবাতের ১৭। কর্নেলিয়াসের ঝলকে এদিন চট্টগ্রাম আবাহনীকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ঢাকা আবাহনী। এই জয়ে দলীয় রেসেও টিকে থাকল ধানমন্ডিপাড়ার ক্লাবটি। অর্থাৎ লিগ রানার্সআপের মীমাংসা এখন শেষ রাউন্ডের টেবিলে। ১৭ রাউন্ড শেষে আবাহনী-মোহামেডানের পয়েন্ট সমান ৩২ করে। শিরোপা জেতা কিংসের পয়েন্ট ৪২।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৩-১ গোলে হারায় মোহামেডান। দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এমানুয়েল সানডে। শেষ দিকে দিয়াবাতে ব্যবধান আরও বাড়ান। এদিকে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অবশ্য শেখ রাসেল ক্রীড়া চক্র, তাদের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে লিগ টেবিলের তলানিতে থাকা ব্রাদার্স ইউনিয়ন। এবারের মৌসুমে কেবল ৭ পয়েন্ট অর্জন করতে পেরেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। অবনমন তাদের নিশ্চিত। একই অবস্থা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির। তাদের ঝুলিতে আছে ১৩ পয়েন্ট। শেষ ম্যাচে জয়ও তাদের অবনমন ঠেকাতে পারবে না। শনিবার মোহামেডানের বিপক্ষে হেরে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান করছে শেখ জামাল ধানমন্ডি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা