× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইগার্সের ক্যাম্প থেকে নাম প্রত্যাহার সাইফউদ্দিনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৮:১৩ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১৮:২৭ পিএম

টাইগার্সের ক্যাম্প থেকে নাম প্রত্যাহার সাইফউদ্দিনের

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাকে রেখেই আইসিসিতে ১৫ সদস্যের স্কোয়াডের তালিকা পাঠিয়েছিল বিসিবি। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তার কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স না পাওয়ায় শেষ মুহূর্তে সাইফউদ্দিনকে বাদ দিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। এদিকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও জাতীয় দলের ছায়া দল বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে রাখা হয় তাকে। কিন্তু ব্যক্তিগত কারণে সেখান থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই পেস অলরাউন্ডার।

শনিবার (২৫ মে) সংবাদ সম্মেলনে বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে সাইফউদ্দিনের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেছেন, ‘সাইফউদ্দিন আমাদের টাইগার্স দলের সঙ্গেই ছিল। এর মধ্যে ছয়জনকে আমরা বিশেষ একটা নির্দেশনা দিয়েছি, যেন সেসব খেলোয়াড়কে সাদা বলের ট্রেনিংয়ে রাখা হয়। অন্যরা ফিজিক্যালের পাশাপাশি লাল বলের ট্রেনিংও করবে। দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমরা একটা ইমেইল পেয়েছি। সাইফউদ্দিন ফোনও করেছিল, জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না।’

ঠিক কী কারণে সাইফ ক্যাম্পে থাকতে পারবেন না, সেটিও জানিয়েছেন লিপু, ‘তার (সাইফউদ্দিন) স্ত্রী অসুস্থ এবং সন্তানসম্ভবা। সে কারণে তিনি জুনের ১০ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পে জয়েন করতে পারবে না, ছুটি চেয়েছে। সেজন্য তার পাশাপাশি আমরা খালিদকে প্রস্তুত রাখার চেষ্টা করব।’

জাতীয় দলের নির্বাচক কমিটি এই স্কোয়াড বেছে নিয়েছে। যেখানে ভারসাম্য করা হয়েছে তরুণদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণে। পরে এই দলকে নিয়ে সিলেট ও চট্টগ্রামের একাধিক ভেন্যুতেও ক্যাম্প পরিচালনা করা হবে। এই ক্যাম্পে ক্রিকেটের টেকনিক ও বিভিন্ন পরিস্থিতিতে মানসিকতা ঠিক রাখার ওপর জোর দেওয়া হবে। এ ছাড়া বিসিবির এইচপি দলের সঙ্গেও তাদের ম্যাচ খেলার কথা রয়েছে।

আগামীকাল অর্থাৎ ২৬ মে থেকে শুরু হবে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা থেকে শুরু হবে ক্যাম্পের কার্যক্রম। ক্যাম্পে ডাকা হয় ২১ জন ক্রিকেটারকে। জাতীয় দলের নির্বাচক প্যানেলের মাধ্যমেই নির্বাচন করা হয়েছে টাইগার্স ক্যাম্পের ২১ ক্রিকেটার। যেখানে জাতীয় দলে খেলা অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে আছেন তরুণরাও। 

মিরপুরেই চলবে টাইগার্সের ক্যাম্প। ক্রিকেটারদের স্কিল, টেকনিক, মানসিকতার উন্নতিতে কাজ করা হবে ক্যাম্পে। এ ছাড়া পরবর্তীতে ধাপে ধাপে সিলেট ও চট্টগ্রামেও ক্যাম্পের কার্যক্রম চালানো হবে। এ ছাড়া বিসিবির এইচপি দলের সঙ্গেও তাদের ম্যাচ খেলার কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা